‘এইডস আর মাদকের অন্ধকার করে শেষ, বন্ধুত্বের সুরে মাতাই বাংলাদেশ’- এ স্লোগান সামনে রেখে ‘ইকোজ প্রোডাকশন হাউস’ আগামীকাল বনানী ডিআইটি মাঠে আয়োজন করেছে এক ভিন্নধর্মী ‘তারুণ্যের কনসার্ট’। এতে পারফর্ম করবেন মাইলস, ওয়ারফেইজ, ব্ল্যাক, শিরোনামহীন, যাত্রী, মিলা, পাওয়ারসার্জ, রেডিওঅ্যাকটিভ, ডার্ক, তাপস ও মিনার।
এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যুবসমাজকে একটি সুস্থধারার বিনোদন দেয়া এবং এইডস ও মাদক সম্পর্কে তাদের সচেতন করা। অনুষ্ঠানের কো-অর্গানাইজার কেএইচকে, মিডিয়া পার্টনার এটিএন বাংলা, রেডিও টুডে, বিনোদন ও লাইফ স্টাইল ম্যাগাজিন ক্লাসিক্যাল, স্টারডম ও আমাদের গান, ফ্যাশন পার্টনার টেন্ডার এজ এবং ড্রিঙ্কস পার্টনার নেসক্যাফে।
কনসার্ট শুরু হবে দুপুর ১২টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। গেট ওপেন সকাল ১১টায়। এ কনসার্টের প্রবেশ মূল্য ১০০ টাকা এবং ভিআইপি ৫০০ টাকা।
সূত্র: যায়যায়দিন, অক্টোবর ২৩, ২০০৯
Tags: ওয়ারফেইজ, কনসার্ট, ব্ল্যাক, মাইলস, মিলা, শিরোনামহীন
Related News:
Leave a Reply