ঢাকায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত উৎসব শুরু

Jatiya Rabindra Utsabশাহবাগের পাবলিক লাইব্রেরিতে গতকাল থেকে চার দিনব্যাপী জাতীয় রবীন্দ্র সঙ্গীত উৎসব শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি কলিম শরাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক আ বা ম নুরুল আনোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনকে সংবর্ধনা দেয়া হয়। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত চার সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র সঙ্গীত শিল্পী জাহানারা নিশি, দোতারা বাদক স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক অবিনাশ চন্দ্র শীল, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রফেসর সেলিম আল দীন এবং কবি মাহবুব-উল আলম চৌধুরীকে। গতকালের অনুষ্ঠানটি রবীন্দ্র সঙ্গীত শিল্পী জাহানারা নিশিকে উৎসর্গ করা হয়।

আজ পাবলিক লাইব্রেরিতে বিকাল সাড়ে ৫টায় মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। মুক্ত আলোচনার বিষয় ‘কপিরাইট বিহীন রবীন্দ্র সঙ্গীতের বর্তমান অবস্থা’। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় হবে আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে দোতারা বাদক স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক অবিনাশ চন্দ্র শীলকে। উৎসবের তৃতীয় দিন ৭ মার্চ সকাল ৯টায় একক ও সমবেত সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রফেসর সেলিম আল দীনকে উৎসর্গ করা হবে দিনটি। এদিন বরিশালের অগ্রজ সাংস্কৃতিক সংগঠক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনকে সংবর্ধনা দেয়া হবে। সন্ধ্যা ৬টায় রয়েছে আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠান।

সমাপনী দিনের অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে কবি মাহবুব-উল আলম চৌধুরীকে। বিকাল ৫টায় রয়েছে মুক্ত আলোচনা ‘রবীন্দ্রনাথের গানে পাশ্চাত্য যন্ত্রানুষঙ্গের প্রাসঙ্গিকতা’। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন রয়েছে। উল্লেখ্য, জ্যামকন গ্রুপ লিমিটেডের সৌজন্যে এবারের উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    bangla music (1) -