ঢাকাইয়া খাবার আমার দারুণ ভালো লেগেছে ইনডিয়ান আইডল প্রশান্ত তামাং

Prashant Tamangসনি টিভির জনপ্রিয় রিয়ালিটি শো ইনডিয়ান আইডলকে ঘিরে পৃথিবী জুড়ে উন্মাদনার কথা কারো অজানা থাকার কথা নয়। বাংলাদেশেও এর তুমুল জনপ্রিয়তা রয়েছে। সেজন্য অনেকটা ইনডিয়ান আইডলের ফরমাটে করা এনটিভির ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতাটিও এতোটা জনপ্রিয়তা পেয়েছে। বরাবরের মতো ২০০৭ সালের ইনডিয়ান আইডল প্রতিযোগিতাও জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। আর শত প্রতিযোগীকে পেছনে ফেলে দর্শকের ভালোবাসা আর বিচারকের রায় নিয়ে ২০০৭-এ ইনডিয়ান আইডলের বিজয় মুকুট ছিনিয়ে নেন প্রশান্ত তামাং। প্রশান্ত তামাং এখন ঢাকায়। কনসার্টে অংশ নিতে ১৬ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় আরেক বিজয়ী অমিত পালকে নিয়ে ঢাকা পৌছেন। এরপর ১৭ জানুয়ারি প্রশান্ত, অমিত, তিশমা, নিলয় প্রমুখকে নিয়ে হোটেল ঢাকা রিজেন্সিতে অনুষ্ঠিত হয় একটি কনসার্ট। কনসার্টের এক ফাকে গ্রিন রুমে যায়যায়দিনের মুখোমুখি হয়েছিলেন তিনি। লিখেছেন রণক ইকরাম

বাংলাদেশে এসে কেমন লাগছে?
ওয়ান্ডারফুল। এ দেশে আসতে পেরে আমি অভিভূত। যদিও আমরা একদম পাশাপাশি দেশের অধিবাসী তারপরও বাংলাদেশ বাংলাদেশই। ইন ফ্যাক্ট আমাদের ইনডিয়া আর বাংলাদেশের মধ্যে আমি খুব বেশি পার্থক্য খুজে পাচ্ছি না।

সেটা কেন? পাশাপাশি দেশ বলে?
হ্যা, পাশাপাশি দেশ হিসেবে তো বটেই। আরেকটা বিষয় হলো কালচার এবং ল্যাঙ্গুয়েজ। এই যেমন আমি এখন বাংলায় আপনার সঙ্গে কথা বলছি। অন্যখানে হলে তো এভাবে কথা বলতে পারতাম না। অন্যদিকে এ দেশের সংস্কৃতি যতোদূর জানি পুরোপুরি না হলেও আমাদের সংস্কৃতির মতো অনেকটাই সমমনা। তাই সবকিছু এতো সহজভাবে নিতে পারছি।

আপনার মাতৃভাষা তো হিন্দি। তাহলে এতো সুন্দর বাংলা বলছেন কি করে?
ভেরি ইন্টারেস্টিং। তবে ইনডিয়াতে অধিকাংশ আর্টিস্টেরই একাধিক ভাষা দখলে আছে। আমিও এ রকমই। তবে একান্তই যদি বাংলা ভাষা শেখার বিষয়টা জানতে চান তাহলে বলবো কলকাতা আমাকে বাংলা শিখিয়েছে। আমি দীর্ঘদিন কলকাতায় থেকেছি। ওখানে আমার প্রচুর বাঙালি বন্ধু-বান্ধব আছে। আমি তাদের সঙ্গে আড্ডা দিয়েছি, মিশেছি। ব্যস, আস্তে আস্তে বাংলা ভাষাটা আয়ত্তে চলে এসেছে। তাছাড়া বাংলাটা কিন্তু হিন্দি ভাষার সঙ্গে কিছুটা হলেও মিলে যায়। সহজে পারার পেছনে ওটাও হয়তো একটা কারণ।

বাংলাদেশের গান সম্পর্কে আপনার ধারণা কি?
আসলে খুব বেশি ধারণা আছে এটা যেমন সত্য নয় ঠিক তেমনি একেবারে ধারণা নেই এটা বলাও ঠিক হবে না। যতোদূর জেনেছি-শুনেছি তাতে বাংলাদেশের গান আসলেই এগিয়ে। এ দেশের অনেক শিল্পীর গানই আমি শুনেছি। তাদের গানে অন্য একটা স্বাদ ও মজা আছে। আপনাদের জেমস তো বলিউড কাপিয়ে দিয়েছে।
আমাদের ফিল্মের গান কিন্তু আপনাদের মতো নয়।
হ্যা, ব্যাপারটা আমিও জেনেছি। আর জানার পর আমি আরো বেশি অবাক হয়েছি এই ভেবে যে, ফিল্মের ব্যাক আপ ছাড়াই এ দেশের অডিও ইন্ডাস্ট্রি টিকে আছে। সত্যি বিস্ময়কর।

বাংলাদেশের মুভিতে কিংবা অ্যালবামে গান করার অফার পেলে করবেন?
অফার মনঃপূত হলে আর আমার চুক্তি বিরুদ্ধ কোনো কিছু না হলে অবশ্যই বিবেচনা করবো।

ঢাকা কেমন লাগছে?
দারুণ লাগছে। এখানকার দেশি খাবারের সুনাম বহু আগে থেকেই পেয়েছি। এবার সেই স্বাদ নিলাম। সত্যি অসাধারণ ঢাকাইয়া খাবার। আমার দারুণ ভালো লেগেছে।

ঢাকা সম্পর্কে একটা মন্দ দিক বলুন।
খুব সম্ভব রাস্তার জ্যাম। ঢাকার রাস্তায় প্রচুর যানজট। ঢাকায় পৌছার পর থেকেই ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। হাই কোর্টের মাজার জিয়ারত করতে গিয়ে দারুণ জ্যামে পড়ে গিয়েছিলাম।

আপনি কি জানতেন ঢাকায় আপনি দারুণ জনপ্রিয়?
জনপ্রিয় জানতাম। কারণ আগের ইনডিয়ান আইডলের ঢাকা পারফর্মিংয়ের নিউজ পত্রিকায় দেখেছি। তবে এতোটা জনপ্রিয় জানতাম না। সত্যি দারুণ ভালো লাগছে এখানে আসতে পেরে।

আজ তো প্রথম এ দেশীয় অডিয়েন্সের সামনে গাইলেন। কেমন লাগলো?
ফ্যান্টাস্টিক। সব ক’টি গানেই শ্রোতাদের দারুণ সমর্থন পেয়েছি। বিশেষ করে শ্রোতারা যখন আমার গলার সঙ্গে গলা মিলিয়ে গাইছিল তখন তাদের গানের জোয়ারে আমার নিজের গলাই হারিয়ে যাচ্ছিল। আরেকটা ব্যাপার হলো, এখানকার দর্শকরা অনেক বেশি সুশৃঙ্খল।

ইনডিয়ান আইডলের শুরুতে কি ভেবেছিলেন যে আপনি চ্যাম্পিয়ন হবেন?
মোটেই না। অন্য সবার মতো শুরুতে আমিও ভয়ে ভয়ে প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করি। তবে একের পর এক ধাপ পেরোনোর পর এক সময় মনে হলো- না, হলেও হতে পারে। এরপর আর কি আমার প্রচেষ্টা আর দর্শকদের ভালোবাসায় আমিই হয়ে গেলাম বিজয়ী।

কে বেশি ভালো গায়, প্রশান্ত নাকি অমিত?
দুজনেই। কারণ কারো গানের সঙ্গে অন্য কারো গানের কোনো তুলনা চলে না। যদিও এরপরও গানের প্রতিযোগিতা হয়, আমি বলবো ইনডিভিজুয়ালি একজনকে জাজ করা আর দুজনকে তুলনা করে জাজ করা এক কথা নয়।

বাংলাদেশের মানুষ সম্পর্কে আপনার ধারণা কি?
আসলে এতো অল্প সময়ে তেমন কোনো ধারণা করা যায় না। আর করা হলেও সেটা স্বয়ংসম্পূর্ণ হবে না কখনোই। তবু যতোটুকু দেখেছি, জেনেছি, তাতে মনে হয়েছে বাংলাদেশের মানুষ অসম্ভব গানপাগল। সংস্কৃতিমনা এবং অতিমাত্রায় অতিথিপরায়ণ।

আজকের কনসার্টে আপনাকে বাংলা গান গাইতেও দেখা গেছে। এ প্রসঙ্গে বলুন।
বাংলাদেশে এলাম আর বাংলা গান গাইবো না, তা কি করে হয়? বাংলাদেশে হিন্দি গান তুমুল জনপ্রিয়। তারপরও শ্রোতা-দর্শকদের ইচ্ছা পূরণের জন্য বাংলা গান গাইলাম।

গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
এই যে শ্রোতা-দর্শকদের এতো ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।

বাংলাদেশে আবারো আমন্ত্রণ পেলে আসবেন?
অবশ্যই। কেন নয়। এমন দেশে একবার নয়, বার বার আসতে চাই আমি।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

  • prashant tamang , bangladesh,
  • (1) -
  • prashant tamang, bangladesh
  • (1) -
  • Indian bangla songs of Asha Bhosle
  • (1) -
  • prashant tamang
  • (1) -
  • music + evergreen bangladesh
  • (1) -