Please Donate

Other Links

ডেডলাইন মিউজিকের ব্যানারে তিন অ্যালবাম

গতকাল ৭ ডিসেম্বর ডেডলাইন মিউজিকের ব্যানার থেকে তিনটি অ্যালবাম রিলিজ পেয়েছে। অ্যালবামগুলো হলো ছায়াপথ, অসমাপ্ত ভালোবাসা ও সাগরের নীল থেকে। ছায়াপথ অ্যালবামে যেসব ব্যান্ডের গান রয়েছে সেগুলো হলো সোল অফ ডেথ, ফিয়ার, সাদা, ইন্টারফেজ ও আশীর্বাদ। অসমাপ্ত ভালোবাসা স্বপ্নের একক অ্যালবাম। আর সাগরের নীল থেকে অ্যালবামে কণ্ঠ দিয়েছেন মখলেছুর ইসলাম নিলু। এছাড়া ডেডলাইন মিউজিক থেকে বের হওয়া অ্যালবামগুলো হলো আধার, আধার-২ ও আগ্রাসন।

ডেডলাইন মিউজিকের পরিচালক ফাহিম ইসলাম বলেন, ব্যান্ড, ফিউশন ও আধুনিক সব গান নিয়েই আমরা কাজ করছি। অ্যালবামের পাশাপাশি আমরা বিভিন্ন স্টেজ শো-ও করছি। আগামী ১৫ তারিখে আমাদের মিউজিকের ব্যানার থেকে জোনায়েত আহমেদ সাব্বিরের একক অ্যালবাম নিয়মহীন বের হচ্ছে। আশা করছি এসব অ্যালবাম দিয়ে শ্রোতাদের গানের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারবো এবং সামনে আরো কিছু ভিন্নধর্মী গান শ্রোতাদের উপহার দিতে পারবো।

সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    site:music.evergreenbangla.com ডেডলাইন-মিউজিকের-ব্যানার (2) -