Please Donate

Other Links

ডানপিটে তাহসান

তাহসানের সঙ্গীতায়োজনে ডানপিটে অ্যালবামের মাধ্যমে এ দেশের সঙ্গীত জগতের সর্বকনিষ্ঠ গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন মিনার রহমান। অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হওয়া এ অ্যালবামের গানগুলোর কথা ও সুরও তার। ডানপিটে অ্যালবামের মাধ্যমেই তাহসান প্রথম অন্যের কোনো অ্যালবামের জন্য সঙ্গীত পরিচালনা করলেন। এ ব্যাপারে তাহসান বলেন, সত্যি বলতে কি, প্রথমেই মিনারের গানগুলো শুনে আমার ভালো লেগে যায়। জি সিরিজের মাধ্যমেই তার সঙ্গে আমার পরিচয়। এ ছেলের গানে রয়েছে আলাদা ঢঙ, যা এ বয়সের একটি ছেলের মধ্যে খুবই কম খুঁজে পাওয়া যাবে। আশা করবো, মিনার এ ধারাবাহিকতা ধরে রাখবে। আমি এ ডানপিটে অ্যালবামের মাধ্যমে প্রথম অন্যের অ্যালবামের জন্য সঙ্গীত পরিচালনা করলাম। শ্রোতাদের ভালো লাগলেই নিজেকে ধন্য মনে করবো। সবে কলেজের উঠানে পা দেয়া এ মিনারের সঙ্গীতের সঙ্গে সখ্য গড়ে ওঠে ষষ্ঠ শ্রেণীতে থাকতে। স্কুল থেকে ফেরার পথে চার-পাঁচ বছরের একটি অসহায় বস্ত্রহীন শিশুর ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাওয়ার অসহ্য কষ্টের দৃশ্য থেকে প্রথম লিখলেন গান। সুরও দিলেন নিজেই। সেই থেকে শুরু। গানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তার বাবা মরহুম মোহাম্মদ আজহারুল ইসলাম। ছবিও আঁকতেন তার বাবা। তাই সঙ্গীতের পাশাপাশি আঁকাআঁকিতেও হাত পাকাতে থাকেন মিনার। ছেলেবেলাতেই বাবাকে হারিয়ে মা আর বোনরাই হয়ে ওঠেন তার পরম বন্ধু। পড়াশোনার পাশাপাশি চলতে থাকে গান আর ছবি আঁকা। দশম শ্রেণীতে পড়ার সময় একটি পত্রিকায় কার্টুনিস্ট হিসেবে কাজ করা শুরু করেন। এদিকে গানও জমে যায় প্রচুর। তাই চট্টগ্রাম থেকে ঢাকায় এসে গানগুলোর একটা গতি করার জন্য সুযোগ খুঁজতে থাকেন। তাহসানের ভক্ত বলে প্রথমেই যোগাযোগ করেন জি সিরিজে। তারপরই মিনারের স্বপ্নটা বাস্তবে রূপ নিতে শুরু করে। ভক্ত হয়ে প্রিয় সঙ্গীত শিল্পীর সঙ্গীতায়োজনে অ্যালবাম প্রকাশ করতে পেরে মিনার খুবই খুশি। তাইতো তিনি বলেন, গান তৈরি আর গান গাওয়া ছাড়া আমি এ অ্যালবামে কিছুই করিনি। সবই করেছে জি সিরিজ, খালেদ ভাই আর তাহসান ভাইয়া। আমার একটি গানে ব্যাক ভোকালও দিয়েছেন তাহসান ভাই। এ আনন্দ ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। ব্ল্যাকের জাহান ভাইয়ার কাছে কৃতজ্ঞ অ্যালবামের সুন্দর কভার ডিজাইন করে দেয়ার জন্য। আর ছবিতে ডানপিটে ভাব এনে দেয়ার জন্য প্রতিষ্ঠান ফড়িংকে ধন্যবাদ। উন্মাদের নিয়মিত কার্টুনিস্ট মিনারের ডানপিটে অ্যালবামে স্থান পেয়েছে ১০টি গান। এগুলো হলো সাদা, দূর, জানি, ডানপিটে, বন্ধু, ক্রোধ, প্রদীপ জ্বালো, স্বপ্নগুলো, মনে রেখো ও দুঃস্বপ্নের যাত্রী।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    ডানপিটে (2) - মিনার রহমান (1) -