প্রথমবারের মতো ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন টোকন ঠাকুর। এর আগে বেশ কিছু একক নাটকের কাজ করলেও এবারই প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করলেন কবি ও নির্মাতা টোকন ঠাকুর। সম্প্রতি নির্মাণের মধ্য দিয়ে তিনি ধারাবাহিক নাটক নির্মাতাদের তালিকায় নাম লিখিয়েছেন। সেন্ট্রাল মেন্টাল হসপিটাল নামে ২৫ পর্বের এ ধারাবাহিক নাটকটি রচনা করেছেন পরিচালক নিজেই। আর এ নাটকের মাধ্যমেই প্রথমবারের মতো বাংলাদেশের টিভি নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিলেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা। টোকন ঠাকুরের মূল ভাবনায় গানের কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নচিকেতা নিজেই। ১৯ মার্চ কলকাতার একটি স্টুডিওতে গানের রেকর্ডিং হয়েছে। নাটকের কাহিনী গড়ে উঠেছে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে কেন্দ্র করে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, কুসুম শিকদার, নাফিজা প্রমুখ। ধারাবাহিক নাটক নির্মাণ প্রসঙ্গে টোকন ঠাকুর বলেন, বেশ কিছু একক নাটক নির্মাণ ও দর্শক সাড়া পাওয়ার মধ্য দিয়েই ধারাবাহিক নাটক নির্মাণে উৎসাহিত হয়েছি।
সূত্রঃ যায়যায়দিন।
Related News:
when i find album by nachiketa ?