টেলিফিল্মে প্লেব্যাক করলেন ক্লোজআপ স্টার বিউটি
প্রথম বারের মতো টেলিফিল্মে গান গাইলেন ক্লোজআপ শিল্পী বিউটি ও রাজীব। অনন্ত হীরার পরিচালনায় পল্লী কবি জসীমউদ্দীনের গল্প অবলম্বনে টেলিফিল্মটির নাম মধুমালা। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্র, এ আর মন্টু, রোমানা, তানজিকা, সিরাজুল ইসলাম, মাসুম আজিজ, রতিন, খালেদা আক্তার কল্পনা, সাইফুল ইসলাম মাহমুদ, হাবিবুর রহমান মধু, সাইকা, মঞ্জুর মোর্শেদ, পুতুল, তৃষা, বাদল ভূইয়া, পরেশ আচার্য, শিশির রহমানসহ প্রায় ৮০ জনের অধিক শিল্পী। টেলিফিল্মটিতে উজানী নগরের নিঃসন্তান রাজা দণ্ডধর। সন্তান না থাকার জন্য প্রজারা আটকুড়ে বলে এবং তার মুখ দর্শন করতে চায় না। মনের কষ্টে রাজা তার রাজ্যের সব গণককে ডেকে তার ভাগ্যে সন্তান আছে কি না জানতে চায়। বেশির ভাগ গণক তার ভাগ্যে সন্তান নেই বলে জানিয়ে দেয়। কিন্তু এক বৃদ্ধ তার ভাগ্য গণনা করে বলে তার এক পুত্র সন্তান হবে। কিন্তু ২০ বছর বয়সের আগে সূর্যের আলো দেখলেই মারা যাবে। রাজা দণ্ডধর মহাদুশ্চিন্তায় পড়ে যায়। রাজা সিদ্ধান্ত নেয় মাটির নিচে এক প্রাসাদ গড়ে তুলবে এবং দাস-দাসী ও রানীসহ পুত্র মদন কুমার সেখানে থাকবে। রাজার যেমন কথা তেমন কাজ। মাটির নিচে গড়া রাজপ্রাসাদে বড় হতে থাকে তার পুত্র মদন কুমার। কিন্তু বিশ বছর পূর্ণ আগে হওয়ার মাত্র একদিন আগে মদন কুমার সেই মাটির নিচের প্রাসাদ থেকে উঠে আসে মুক্ত পৃথিবীতে। গণকের কথা মিথ্যা প্রমাণিত করে বেচে যায় মদন কুমার। রাজপুত্র মদন কুমার একদিন গভীর অরণ্যে হরিণ শিকার করতে যায়। গভীর বনে শিকার করতে গিয়ে মদন কুমার যখন নিদ্রা যায় তখন কালপরী আর নিদ্রাপরী এসে গভীর বনের মধ্যে মদন কুমারকে দেখতে পায়। পরীরা মদন কুমারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা কাঞ্চন নগরের কন্যা মধুমালার সঙ্গে মিলন প্রত্যাশী হয়। কৌতূহলবশে দুই পরী ঘুমন্ত মধুমালা ও মদন কুমারকে জাগিয়ে আড়ালে লুকিয়ে তাদের দেখতে থাকে। পরীদের কৌতূহলে ঘুম থেকে জেগে মধুমালা ও মদন কুমার দুজনই দুজনকে দেখে মুগ্ধ হয় এবং তারা মালা বদল করে। রাত শেষ হওয়ার আগেই কালপরী ও নিন্দ্রাপরী আবার তাদের দুজনকে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে জেগেই মদন কুমার মধুমালাকে খুজতে থাকে। তেমনিভাবে মধুমালাও খুজতে থাকে মদন কুমারকে। ওই অবস্থায় মদন কুমারকে সবাই পাগল বললেও মদন কুমার দৃঢ় সংকল্পবদ্ধ থাকে মধুমালার দেশে যাওয়ার জন্য। বাবা দণ্ডধর রাজি না হলেও এক সময় বাধ্য হয় ছেলেকে সাত সমুদ্র তেরো নদীর ওপারে কাঞ্চন নগরে মধুমালার দেশে পাঠাতে। সেখানে যাত্রার মাঝে ঝড়ের কবলে পড়ে মদন কুমারের নৌকা। এভাবে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মদন কুমার মধুমালার দেশে পৌছায় এবং গানের মাধ্যমে মধুমালার ও মদন কুমারের মিলন হয়।
টেলিফিল্মটিতে মোট ছোট-বড় ১৯টি গান রয়েছে। মূল গানগুলোতে ক্লোজআপ শিল্পী রাজীব ও বিউটি কণ্ঠ দিয়েছেন। বাকি গানে কণ্ঠ দিয়েছেন শিশির রহমান, নন্দিতা, স্নিগ্ধা, রাজু আহমেদ, সুইটি, শরীফ, জাহিদ ও খোকন।
সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ১১, ২০০৭
Bangla Music Tags: Beauty/বিউটিRelated posts
Bangla Music : Incoming search terms
- প্লে-ব্যাক (1) -

Post Your Comments