জোছনাবিহার

প্রায় পাচ বছর পর প্রকাশিত হয়েছে দলছুটের ব্যান্ড অ্যালবাম জোছনাবিহার। জি-সিরিজের প্রযোজনায় গত ঈদে বাজারে আসা এ অ্যালবামটি ব্যান্ড শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

[গানগুলো শুনতে পাবেন এখানেঃ http://music.evergreenbangla.com/music/index.php?action=album&id=415 ]

অ্যালবামের প্রথম গান মন ছুয়েছো। গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার। রাসেল ও’নীলের লেখা সহজ-সরল কথার এ গানটির সঙ্গে শ্রোতারা খুব সহজেই কমিউনিকেট করতে পারবে। ফাংকের সঙ্গে বাংলা মেলোডির সংমিশ্রণে ইজি গোয়িং টিউন। কম্পোজিশনে রয়েছে পরিচ্ছন্নতার ছাপ। সঞ্জীব চৌধুরীর গাওয়া অ্যালবামের দ্বিতীয় গান হাতের পরশ। ফোক প্যাটার্নের এ গানটি লিখেছেন কামরুজ্জামান কামু। প্রিলিউড ও ইন্টারলিউডে গেস্ট মিউজিশিয়ান সান্তনুর ম্যানুয়াল হারমোনি পিচ সহজেই শ্রোতাদের মনোযোগ কাড়ার মতো। বাপ্পা মজুমদার ও সঞ্জীব চৌধুরীর দ্বৈত কণ্ঠের গান সবুজ খুজি। নগর জীবনে একটুখানি সবুজের জন্য কোমল কাতর বিষণ্ন মনের আকুলতা নিয়ে এ গানটি লিখেছেন জুলফিকার রাসেল।

দলছুটের এর আগের সবুজ যখন গানটি মাথায় নিয়ে করা হয়েছে এ গান। তবে ফিলিংয়ের দিক থেকে মিল থাকলেও গান দুটির মধ্যে কাঠামোগত কোনো মিল নেই। সঞ্জীব চৌধুরীর গাওয়া ফোক ফিউশন গান চলতে চলতে। গানটির গীতিকারের জায়গায় অন্য একজনের নাম থাকলেও গানটি লিখেছেন সঞ্জীব চৌধুরী এবং গানটির প্রথম দুই লাইন নেয়া হয়েছে মরিসাসের কোনো এক কবির লেখা একটি কবিতা থেকে। সফট রক প্যাটার্নের গান জোছনাবিহার। এটিই অ্যালবামের টাইটেল সং। সঞ্জীব চৌধুরীর লেখা এ গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার। গায়কী স্টাইল বাপ্পার জন্য একেবারেই নতুন। কোরাস লাইনগুলো অফ ভয়েসে গেয়েছেন তিনি, যা প্রথম শোনাতেই যে কারো মন কেড়ে নেয়ার মতো।

সচরাচর টাইটেল গানের ওপর ভিত্তি করে অ্যালবামের কভার কনসেপ্ট ঠিক করা হলেও দলছুটের এ অ্যালাবামের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ব্যাপার। আগে তৈরি হওয়া ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের কভার কনসেপ্টের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে টাইটেল গানটি। মিক্সার অফ আরএনবি সং দিন সারা দিন। লিখেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, গেয়েছেন বাপ্পা মজুমদার। অ্যালবামের সপ্তম গান অরূপ অভিলাষী। গানটি কিছুটা কীর্তন আঙ্গিকে করা। ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের লেখা ও বাপ্পার গাওয়া এ গানটির বৈশিষ্ট্য হচ্ছে গানটি সাত মাত্রার। মেলো রক গান ভালো লাগে না। সঞ্জীব চৌধুরীর গাওয়া এ গানটি লিখেছেন শুভাশিস সিনহা। অ্যালবামের নবম গান চার দেয়াল। রক প্যাটার্নের এ গানটি লিখেছেন রানা, গেয়েছেন বাপ্পা মজুমদার। গানটিতে ওভারঅল বাশির কাজ প্রশংসার দাবি রাখে। ল্যাটিন ফরমাটের সঙ্গে সফট রক আর তার সঙ্গে বাংলা মেলোডির ব্ল্যান্ডিং করা অ্যালবামের দশম গান আকুতি। লিখেছেন জুলফিকার রাসেল, গেয়েছেন বাপ্পা মজুমদার।

শাহান কবন্ধের লেখা ও বাপ্পা মজুমদারের গাওয়া রক গান মেঘ পিয়ন। সঞ্জীব চৌধুরীর গাওয়া ফিউশন সং নোঙরের গল্প। লিখেছেন রাসেল ও’নীল। অ্যালবামের ১৩তম গান জোছনা বিহারের অ্যাকোস্টিক ভার্সন। সর্বশেষ গান ধরি মাছ না ছুই পানি। এস আলম লিটনের লেখা ও সঞ্জীব চৌধুরীর গাওয়া ব্যতিক্রমী গান এটি। সবশেষে বলা যায়, ব্যান্ড অ্যালবাম হিসেবে জোছনাবিহার একটি অনন্য অ্যালবাম। গানের কথা, সুর আর সঙ্গীতের দিক থেকে অত্যন্ত পরিচ্ছন্ন এ অ্যালবামটি ব্যান্ড সঙ্গীতের সোনালি সুদিন ফিরিয়ে আনতে কিছুটা হলেও ভূমিকা রাখবে। দৃষ্টিকাড়া প্রচ্ছদের এ অ্যালবামটি যে কোনো শ্রোতারই সংগ্রহে রাখার মতো।

Bangla Music Tags: , , , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

  • bappa majumder
  • (2) -
  • Jochhona Bihar
  • (1) -
  • bappa majumdar ALBUM NAME
  • (1) -
  • bappa majumder band
  • (1) -
  • bangla band
  • (1) -