জি-সিরিজ ও অগ্নিবীণার নতুন তিন অ্যালবাম

জি-সিরিজ ও অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে নতুন তিন ধ্রুপদী অ্যালবাম। জি-সিরিজ এনেছে সাদি মহম্মদ ও মিলিয়া আলীর রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম মধুগন্ধে ভরা। আর অগ্নিবীণা থেকে বেরিয়েছে খ্যাতিমান নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে সুস্মিতা আনিসের সেই গান সেই সুর এবং তানজীলা রোশদ লাবণ্যের তুমি নাই।

সাদি মহম্মদ ও মিলিয়া আলীর রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামে রয়েছে ১২টি গান। অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন সাদি মহম্মদ নিজেই। অন্তরা স্টুডিওতে ধারণ করা এ ১২টি গানের যন্ত্র অনুষঙ্গ পরিচালনা করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায় ও রেকর্ডিস্ট ছিলেন অয়ন (ঢাকা) এবং নাদিম (নিউ ইয়র্ক)। অ্যালবামে যে গানগুলো রয়েছে সেগুলো হচ্ছে- গ্রামছাড়া ঐ রাঙামাটির পথ, বধূ মিছে রাগ করো না, আমার প্রাণের পরে, সেদিন দুজনে, ছায়া ঘনাইছে, আমার খেলা যখন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, কেন সারাদিন, তুমি তো সেই, আধার শাখা, তুমি খুশি ভরা। চারটি গান ডুয়েট গেয়েছেন সাদি মহম্মদ ও মিলিয়া আলী। সাদি মহম্মদ এককভাবে গেয়েছেন আমার প্রাণের পরে, আমার খেলা যখন, তুমি খুশি থাকো -এ তিনটি গান আর মিলিয়া আলী এককভাবে গেয়েছেন বধূ মিছে রাগ করো না, ছায়া ঘনাইছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তুমি তো সেই এবং আধার শাখা এ পাচটি গান।

খ্যাতিমান নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে অগ্নিবীণা থেকে বের হওয়া সুস্মিতা আনিসের দরদী কণ্ঠে গাওয়া সেই গান সেই সুর অ্যালবামে গান রয়েছে ১০টি। ধ্রুপদী এ ১০টি পুরনো জনপ্রিয় গান হচ্ছে ঘুমায়ে পড়েছে চাদ রজনী অন্ধকার (কথা প্রণব রায় ও সুর সুবল দাশগুপ্ত), এক হাতে মোর পূজার থালা (কথা প্রণব রায় ও সুর সুধীরলাল চক্রবর্তী), কতো যে কথা ছিল কতো যে ছিল গান (কথা বিমল চন্দ্র ঘোষ ও সুর হেমন্ত মুখোপাধ্যায়), যদি আপনার মনের মাধুরী মিশায়ে (কথা শৈলেন রায় ও সুর কমল দাশগুপ্ত), এ পথে যখনি যাবে (কথা অনীল ভট্টাচার্য ও সুর সুধীরলাল চক্রবর্তী), তুমি যে ভালোবেসেছিলে (কথা প্রণব রায় ও সুর সুধীরলাল চক্রবর্তী), দুটি মন আর নেই দুজনার (কথা শ্যামল গুপ্ত ও সুর সতীনাথ মুখোপাধ্যায়), আমি অবুঝের মতো এক করেছি (কথা পুলক বন্দোপাধ্যায় ও সুর মান্না দে), মনে কর যদি সব ছেড়ে হায় (কথা শ্যামল গুপ্ত ও সুর জগজিৎ সিং) এবং এই দুনিয়া এখন তো আর (কথা প্রদীপ গোস্বামী ও সুর আলাউদ্দীন আলী)।

প্রখ্যাত নজরুল সঙ্গীত বিশেষজ্ঞ সুধীন দাশগুপ্তের কাছে নজরুল ও রবীন্দ্র সঙ্গীতের তালিম নেয়া এবং অনলাইনে বাংলা, রেডিও সাউন্ড, রেডিও ইউকে এবং বাংলা টেলিভিশন কানাডাতে নিয়মিত গান পরিবেশন করেন শিল্পী তানজীলা রোশদ লাবণ্য। অগ্নিবীণা থেকে বের হওয়া তানজীলা রোশদ লাবণ্যের তুমি নাই অ্যালবামে গান রয়েছে ১০টি। খুবই পরিচিত এ গানগুলো হচ্ছে আমি বনফুল গো, আমি তার ছলনায়, চন্দন পালঙ্কে শুয়ে, খাচার ভেতর অচিন পাখি, প্রেম একবার এসেছিল নীরবে, নাচ ময়ূরী নাচরে, সেদিন দুজনে দুলেছিল বনে, তুমি কি এখন দেখেছ স্বপন, তুমি নাই এবং উজান বাইয়া যাও। শেষ দুটি গানের গীতিকার কবিরত্ন তাইবুন নাহার রশিদ এবং সুরকার মোঃ মাহবুবুল হক। গানগুলোর যন্ত্র সন্নিবেশও করেছেন মোঃ মাহবুবুল হক। ওয়েবসাইটে তানজিলা লাবণ্যের গানের ভিডিও দেখতে পাবেন দর্শকরা।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

  • bangla
  • (1) -
  • সাদি.
  • (1) -