জাবিতে সোলসের র‌্যাগ কনসার্ট

Souls - Bangla Music‘অসত্যের দাসত্বে আর নয়, আমরা নির্ভীক, সত্য সমাগত’- এ স্লোগান সামনে রেখে গত বুধবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওয়ারিদের স্পন্সরে ইউনিভার্সিটির ৩১তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ) উপলক্ষে ইউনিভার্সিটির ৩১তম ব্যাচের ছাত্রছাত্রীরা আয়োজন করেছিল কনসার্ট। কনসার্টে গান পরিবেশন করে খ্যাতিমান ব্যান্ড দল সোলস। কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মুনিরুজ্জামান।

সন্ধ্যায় কনসার্ট শুরু হওয়ার কথা থাকলেও বিকাল থেকেই উৎসাহী তরুণ-তরুণী, ছাত্রছাত্রী এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন ভিড় করতে থাকে ইউনিভার্সিটির সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র মুক্তমঞ্চে। নির্দিষ্ট সময়ে মুক্তমঞ্চে কনসার্টের উদ্বোধন ঘোষণা করেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মুনিরুজ্জামান। এ সময় ভিসি বলেন, বিদায়ী শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রেখে ইউনিভার্সিটির সুনাম বৃদ্ধি করবে। তিনি আশা করেন, তারা দেশ-জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করবে। সব কাজে সততা ও দৃঢ়তার পরিচয় দেবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ারিদ টেলিকমের ঊর্ধ্বতন কর্মকর্তা রিটায়ার্ড মেজর মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন জাবির প্রক্টর প্রফেসর সৈয়দ কামরুল আহসান, ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর এ টি এম আতিকুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর মোঃ নূরুল হক। ঘোষণার পরপরই সাউন্ড সিস্টেমে ভেসে ওঠে গিটারের প্লাকিং। এর সঙ্গে সঙ্গে আনন্দের সুর বেজে ওঠে দর্শকদের মনে। উপস্থাপকের ঘোষণার পর মঞ্চে আসেন সোলসের ভোকাল শিল্পী পার্থ বড়ুয়া। তিনি একে একে ৩১টি গান দর্শককে গেয়ে শোনান। দর্শকরা শিল্পীর সঙ্গে নেচে-গেয়ে মাতিয়ে তোলে মুক্তমঞ্চ এলাকা। র‌্যাগ উৎসবের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ষ বরণ, ক্রীড়া প্রতিযোগিতা, আড্ডা, বৃক্ষ রোপণ ও শপথ গ্রহণ।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms