জাগরণের গান উৎসবে ৪১ জনকে সম্মাননা

Posted by Bangla Music on Dec 9th, 2009 and filed under Bangla Music. 225 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

জাগরণের গান উৎসবে ৪১ জনকে সম্মাননা

গত শতকে গণসংগীতে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য ৪১ জন গীতিকার, সুরকার ও সংগঠককে সম্মাননা দেওয়া হবে জাগরণের গান উত্সবে। শত বছরের গণসংগীত থেকে বাছাই করা ৭১টি গান নিয়ে তৈরি জাগরণের গান সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
সংকলনটি তৈরির জন্য গান বাছাই, প্রশিক্ষণ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহমুদ সেলিম। তিনি জানান, অনুষ্ঠানের দিন বিকেলে গীতিকার ও সুরকারদের সম্মাননা জানানো হবে। সংকলনটি তৈরি করেছে স্টেপ মিডিয়া লিমিটেড, পৃষ্ঠপোষকতায় বাংলালিংক। আর পুরো পরিকল্পনাটি বাস্তবে রূপ দিয়েছে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র। সহযোগী হিসেবে আছে প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও।
উত্সবে সম্মাননা দেওয়া হবে আব্দুল লতিফ, সত্যেন সেন, খান আতাউর রহমান, শামসুদ্দিন, মাকসুদ আলী সাঁই, শহীদুল্লাহ কায়সার, সিকান্দার আবু জাফর, শেখ লুত্ফর রহমান, সুখেন্দু চক্রবর্তী, আলতাফ মাহমুদ, সমর দাস, আনোয়ার পারভেজ, অজিত রায়, আজাদ রহমান, বদরুল হাসান, আবুল কাশেম সন্দীপ, ফজল-এ-খোদা, আবুল ওমরাহ ফখরুদ্দিন, শহীদুল ইসলাম, আব্দুল গাফ্ফার চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ার, আপেল মাহমুদ, নঈম গহর, রাহাত খান, আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, আলী মহসিন রাজা, কাজী রোজী, আখতার হুসেন, ফেরদৌস হোসেন ভূঁইয়া, মতলুব আলী, আব্দুল জব্বার, খাদেমুল ইসলাম বসুনিয়া, সুজেয় শ্যাম, আলাউদ্দিন আলী, শওকত হায়াত খান, মইনুল ইসলাম খান, শহীদ সাবের ও মাহমুদ সেলিমকে।

সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ১০, ২০০৯

Tags: , , , , , ,

Related News:

1 Response for “জাগরণের গান উৎসবে ৪১ জনকে সম্মাননা”

  1. তপু says:

    প্লিজ এই অ্যালবামটা আপডেট করেন।

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

জাগরনের গান (5) - জাগরণের গান (3) - cache:kHil7RCaxkwJ:music.evergreenbangla.com/বাংলা-গান-শচীন-দেব-বর্মন/ Sachin Dave Barmon music download (1) - download জাগরনের গান (1) - shachindave barmon mp3 song (1) - জাগরনের গান download (1) - জাগরনের গান mp3 (1) -
Advertisement