Please Donate

Other Links

জলের ভেতর জলের চলন

Tutulপহেলা বৈশাখের পর পরই অগ্নিবীণার ব্যানারে বাজারে আসে এস আই টুটুলের ফোক-ফিউশন অ্যালবাম জলের ভেতর জলের চলন। অ্যালবামে গান রয়েছে মোট ১০টি। প্রথম গানের শিরোনাম হৃদয় চুরি। ভালোবাসার তীব্রতায় চুরি হয়ে যাওয়া হৃদয়ের ব্যাকুলতা নিয়ে সম্রাট সুমনের লেখা এ গানটির সুর করেছেন টুটুল নিজেই। লোকে বলে প্রেম আনন্দ/সেখানে আমার দ্বন্দ্ব/কোথায় যে তার ভালোমন্দ/কেউ বলে নারে প্রেমের সঙ্গে আধ্যাত্মিকতার সংমিশ্রণ ঘটানো এ গানটির ভালো লাগবে শ্রোতাদের। দেহতত্ত্ব নিয়ে লেখা আধ্যাত্মিক গান জলের ভেতর জলের চলন। এ গানটি লিখেছেন ডকুমেন্টারি ফিল্মের নির্মাতা প্রয়াত তারেক শাহরিয়ার। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ গানটি দিয়েই অ্যালবামের নামকরণ করেছেন টুটুল এবং অ্যালবামটি তিনি উৎসর্গ করেছেন তারেক শাহরিয়ারের নামেই। অ্যালবামের তৃতীয় গান ভবের হাট। লুকাইয়া সিন্দুকের চাবি/শয়নেরও শিথানে/সবাই ব্যস্ত সাত সওদাতে/ভবের হাটের বিতানে এ রকম ভাববাদী কথায় এ গানটি লিখেছেন নাট্যকার মাসুম রেজা। সুর করেছেন ফরিদ আহমেদ। এ গানটি টুটুলেরই গাওয়া চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক ভবের হাটের টাইটেল থেকে নেয়া। বর্তমান প্রজন্মের প্রতিভাবান গীতিকার জাহিদ আকবরের লেখা অ্যালবামের চতুর্থ গান মন বাড়ি। বুকের ভেতর তোর লাগি বন্ধু/বানাইছি মন বাড়ি/সেই বাড়িতে বন্ধুরে তুই/আয় না তাড়াতাড়ি এমনই সহজ-সরল কথায় দারুণ রোমান্টিক কথার এ গানটিতে সুর দিয়েছেন এস আই টুটুল নিজে। মোহাম্মদ আলীর লেখা গতানুগতিক কথার গান ভালোবাসি তারে। গানটির সুর করেছেন ফরিদ আহমেদ। রঙের মানুষ ও রঙের মানুষ/রঙিলা আকাশে ওড়াও অন্তরের হাউস নানা রঙে রঙ লাগিয়ে ঘুরে বেড়ানো আর অন্তরের রঙ বাহিরের রঙে মিলে যাওয়া মানুষ নিয়ে রঙের মানুষ শিরোনামের এ গানটি লিখেছেন মাসুম রেজা। সুর করেছেন এস আই টুটুল। এ গানটি এনটিভিতে প্রচারিত হওয়া মেগা ধারাবাহিক রঙের মানুষের টাইটেল। সোমেশ্বর অলির লেখা ভিন্ন মাত্রার গান রঙিন দালান। তোমার বাড়ির রঙিন দালান/আস্তে ধীরে ভাংতেছে/তোমার একটা পুরান মানুষ/রাস্তায় বইসা কানতেছে/তার খবর রাখো না/তার খবর জানো না প্রমিজিং সুরকার লুৎফর হাসানের সুর করা এ গানটি প্রথম শোনাতেই ভালো লেগে যাবে যে কোনো শ্রোতার। ভালোবাসার মানুষটিকে এ পারে না পেয়ে ওই পারে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে মেঘদূত লিখেছেন, অ্যালবামের অষ্টম গান হৃদয়ের লেনা-দেনা। গানটির সুর করেছেন টুটুল। নিজ ঘরে পরবাসী থাকার দুঃখ প্রকাশ করে বিধির কাছে নালিশ করা গান পরবাসী। লিখেছেন সাইফুল ইসলাম মান্নু। সুর করেছেন এস আই টুটুল। এটিও একটি নাটকের গান। তোমরা কবর দিও আমায় কবর দিও/আমার মার কবরের পাশে/আচল দিয়া রাখবো মায়ে/মাটির বিছানাতে মা হারানোর বেদনা আর মায়ের কাছাকাছি যাওয়ার আকুলতা নিয়ে লেখা অ্যালবামের সর্বশেষ গান মা।

অসম্ভব সুন্দর এ গানটি লিখেছেন এবং সুর করেছেন তুষার। যাদের মা নেই তাদের যেমন হৃদয় ছুয়ে যাওয়ার মতো গান এটি, তেমনি যাদের মা আছে তাদেরও ভালো লাগবে গানটি।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    ফরিদ আহমেদ (1) - evergreenbangla (1) - music (1) -