চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা ও ২৮তম একক নিয়ে কুমার বিশ্বজিৎ
পহেলা বৈশাখে আসছে কুমার বিশ্বজিতের ২৮তম একক অ্যালবাম। নাম ঠিক না হওয়া তার এ অ্যালবামের কাজ প্রায় শেষের পথে। সব ঠিক থাকলে পহেলা বৈশাখে শিল্পীর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারেই এ অ্যালবামটি বাজারে আসবে।
এ ছাড়াও দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে প্লে ব্যাক করে এলেও কুমার বিশ্বজিৎ প্রথমবারের মতো সমপ্রতি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার কাজ করছেন। পি এ কাজল পরিচালিত এ মুভিটির নাম এখনো ঠিক হয়নি।
তবে মুভিটির সঙ্গীত পরিচালনার কাজ খুব শিগগির শুরু হবে বলে কুমার বিশ্বজিৎ জানান।
তিনি বলেন, চলচ্চিত্রে গান পরিচালনায় নিয়মিত হওয়ার ইচ্ছা আমার নেই, শুধু শখের বশে কাজটি করছি। তবে ভালো মানের কাজ পেলে চলচ্চিত্রে আরো কাজ করতে পারি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: কুমার বিশ্বজিৎ
Post Your Comments