গ্লোব সফট ড্রিঙ্কসের মডেল হচ্ছেন জেমস
অনেক আগে কোমল পানীয় পেপসির বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন নগর বাউল খ্যাত কণ্ঠশিল্পী জেমস। হৈ হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার শীর্ষক জিঙ্গলে সেই বিজ্ঞাপনটি আশাতীত জনপ্রিয়তা পেয়েছিল। এবার আবারো মডেল হচ্ছেন জেমস। এবারো তাকে কোমল পানীয়র বিজ্ঞাপনে দেখা যাবে মডেল হিসেবে। সম্প্রতি গ্লোব সফট ড্রিঙ্কসের প্রস্তাবে মডেল হওয়ার বিষয়ে সম্মতি দেন তিনি। এ প্রসঙ্গে জেমস জানান, মডেল হওয়ার বিষয়ে প্রাথমিক কথাবার্তা শেষ হয়েছে। এখন কাজের ধরন ও অন্য বিষয়গুলো চূড়ান্ত হলেই ক্যামেরার সামনে দাড়াবো। ২০০২ সালে জেমস প্রথম বারের মতো মডেল হয়েছিলেন পেপসি কোমল পানীয়র। বিজ্ঞাপনটি জনপ্রিয়তা পেলেও জেমসকে আর মডেল হিসেবে দেখা যায়নি। এবার সেই নীরবতা ভেঙে আবারো ক্যামেরার সামনে দাড়াচ্ছেন জেমস।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: জেমস

Post Your Comments