গানের সাধনা করে বেঁচে থাকতে চান ইভা রহমান

Posted by Bangla Music on Jul 3rd, 2008 and filed under সাক্ষাত্কার. 464 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

গানের সাধনা করে বেঁচে থাকতে চান ইভা রহমান

Eva Rahman - Bangla Music

গানের জগতে অন্যতম পরিচিত নাম ইভা রহমান। গান গেয়ে তিনি দর্শকদের হৃদয়ের কোটরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। গান গেয়ে তিনি জাপান-বাংলা কালচারাল ফোরাম অ্যাওয়ার্ড, ঢালিউড অ্যাওয়ার্ড, ইন্দোবাংলা কালা মিউজিক অ্যাওয়ার্ড, সিজেএফবি অ্যাওয়ার্ড, বিবিএসএস অ্যাওয়ার্ড, কালাকার অ্যাওয়ার্ডসহ আরো অনেক সম্মাননা পেয়েছেন। তিনি এটিএন বাংলা চ্যানেলের চেয়ারম্যান মাহফুজুর রহমানের স্ত্রী। অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন যায়যায়দিনের সঙ্গে

মিডিয়ায় আগমন সম্পর্কে বলুন
ছোটবেলা থেকেই গানের প্রতি আমার নেশা ছিল। পড়ালেখার পাশাপাশি গানের চর্চা করতাম। বাবা গানের প্রতি আগ্রহ দেখে একজন গানের টিচার ঠিক করে দিয়েছিলেন। তার কিছুদিন পরেই বাবার অকাল মৃত্যু ঘটে। এরপর গানের চর্চা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ বাবার মৃত্যুর পরেই আমার গানের ওস্তাদ চাকরি পেয়ে অন্যত্র চলে যান। পরবর্তী সময়ে বিয়ের পর স্বামীর সংসারে কাজের ফাঁকে গুনগুন করে গান গাইতাম। আমার হাজবেন্ড এ বিষয়টি লক্ষ্য করে অ্যালবাম করার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হয়ে তার সহযোগিতায় ও অনুপ্রেরণায় এটিএন মিউজিকের ব্যানারে প্রথম অ্যালবাম মনের ছোট্ট ঘরে বাজারে আসে। এভাবেই মিডিয়াতে আসা।

এ পর্যন্ত বাজারে আপনার কতোগুলো ক্যাসেট বের হয়েছে?
এ পর্যন্ত বাজারে আমার একক অ্যালবাম ….টি বের হয়েছে। সেগুলো হচ্ছে- মনের ছোট্ট ঘরে, মন ছুঁয়ে যায়, মন মানে না, মন দিয়েছি তোমাকে, মন নাচেরে, মনের তুলিতে আঁকি। এছাড়া সম্প্রতি মুম্বাইয়ের বাপ্পী লাহিরীর সঙ্গে একটি ডুয়েল অ্যালবাম ইশক দিওয়ানা বাজারে বের হয়েছে।

ছবির গানে প্লেব্যাক করেছেন কি?
হ্যাঁ, বেশ কয়েকটি ছবিতে প্লেব্যাক করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছবি হলো- হৃদয়ের কথা, রাক্ষুসী, ক্যাপ্টেন মারুফ, জন্ম, টিপটিপ বৃষ্টি, দড়িয়া পাড়ের দৌলতী ও দুই পুরুষ।

কোন ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
সফট মেলোডি ঘরানার গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এ ধরনের গান আমার মনে অন্য ধরনের এক অনুভূতি তৈরি করে। তাছাড়া শ্রোতারাও এ ধরনের গান খুব পছন্দ করে।

আপনার প্রতিটি অ্যালবামে মন শব্দটি থাকে- এর কারণ কি?
মন আমাদের সব কিছুর সঙ্গে সম্পর্কিত। মনের বিরুদ্ধে কোনো কাজ করলে সেই কাজে সফলতা অনিশ্চিত। তাই এই মনকে প্রাধান্য দিয়েই প্রতিটি অ্যালবামে মন শব্দটি রাখার চেষ্টা করি।

মিডিয়াতে গান ছাড়া অন্য কোনো সেক্টরে অর্থাৎ বিশেষ করে অভিনয়ে আসার ইচ্ছা রয়েছে কি?
গান ছাড়া আপাতত অন্য কিছুর চিন্তা-ভাবনা করছি না। বিশেষ করে অভিনয়ে আমার চিন্তা-ভাবনা নেই। যতো দিন বাঁচবো গান নিয়েই বাঁচবো।

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
গান নিয়েই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। শ্রোতাদের গান ভালো লাগার জন্য নিত্যনতুন পদক্ষেপ গ্রহণ করবো এবং নতুন যারা আসবেন তাদের যতোটুকু সম্ভব সহযোগিতা করবো।

সূত্রঃ যায়যায়দিন।

Tags:

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

eva rahman (3) - eva-rahman (1) -
Advertisement