গানচিলের নতুন শোরুম উদ্বোধন
বাংলাদেশের বৃহত্তম অডিও মার্কেট পাটুয়াটুলীর মুন কমপ্লেক্সে সম্প্রতি উদ্বোধন হলো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের নতুন শোরুম। এ উপলক্ষে ১২ মে মুন কমপ্লেক্সের তৃতীয় তলায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সুস্থ ধারার গানের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো গতিশীল, আরো বেগবান করতে এবং সারাদেশের অডিও ব্যবসায়ীদের কাছে সহজে অ্যালবাম পৌঁছে দিতে গানচিল এ নতুন শোরুম করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গানচিলের হেড অফ অপারেশন হাবিবুর রহমান শিপন, মিডিয়া অ্যান্ড প্রোডাকশন কোঅর্ডিনেটর আমজাদ হোসেন বাপ্পি, কোম্পানি সেক্রেটারি তাপস রুদ্র, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, শিল্পী আসিফ এবং রাশেদসহ ক্লোজআপ ওয়ান তারকাদের অনেকেই।
Bangla Music Tags: আসিফ আকবর, কুমার বিশ্বজিৎ, প্রিন্স মাহমুদ, রাশেদ
Post Your Comments