গানচিলের নতুন অ্যালবাম
চলতি সপ্তাহে একসঙ্গে পাঁচটি অ্যালবাম মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। চারটি অডিও ও একটি ভিডিও অ্যালবাম। অডিও অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ক্লোজআপ ওয়ান তারকা বাঁধনের একক অ্যালবাম ইচ্ছের বৃষ্টি, অনিন্দিতার একক অ্যালবাম ভালবাসা দিলাম ছুটি, খুশবুর একক অ্যালবাম হৃদয়কুঞ্জে এবং কুমার বিশ্বজিৎ, বারী সিদ্দিকী, নোলক, রাজিব, কিশোর ও সান্টুর মিশ্র অ্যালবাম চাঁদ ছাড়া রাত। ভিডিও অ্যালবামটি হচ্ছে নোলক বাবুর সে যে কন্যা ভালো। বাঁধনের অ্যালবামের গানগুলো লিখেছেন আসিফ ইকবাল, কামরুজ্জামান কাজল, টি আই অন্তর, রবিউল ইসলাম জীবন প্রমুখ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনি। খুশবুর অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান। অনিন্দিতার অ্যালবামের গান লিখেছেন ও সুর করেছেন কবির বকুল। সঙ্গীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। মিশ্র অ্যালবামটির গান লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী, আসিফ ইকবাল, কবির বকুল প্রমুখ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ, প্রিন্স মাহমুদ, আশিকুর রহমান সান্টু ও সুমন কল্যাণ।
Bangla Music Tags: আবিদ, আসিফ ইকবাল, কবির বকুল, কাওসার আহমেদ চৌধুরী, কিশোর, কুমার বিশ্বজিৎ, টি আই অন্তর, নোলক বাবু, প্রিন্স মাহমুদ, বাঁধন, বারী সিদ্দিকী, সুমন কল্যাণRelated posts
Bangla Music : Incoming search terms
- bangla (1) -

Post Your Comments