গানচিলের ঈদ আয়োজন

Krishnachura- Naorinগানচিলের এবারের ঈদ আয়োজনে রয়েছে একটি অডিও ও চারটি ভিডিও অ্যালবাম। নোলক, রাজীব, রিংকু, রাশেদ ও রাফাতকে নিয়ে সুমন কল্যাণের সুর ও সঙ্গীত পরিচালনায় অডিও অ্যালবাম আজ সারাদিন ইতিমধ্যেই অডিও বাজারে সাড়া ফেলেছে। বিশেষ করে নোলকের গাওয়া যোগ-বিয়োগ ও মন উচাটন গান দুটি শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে বলে জানিয়েছেন গানচিল কর্তৃপক্ষ। এই একটি মাত্র অডিও অ্যালবাম দিয়েই গানচিল এবার ঈদ অডিও বাজারে প্রভাব বিস্তার করতে পারে বলে আশা করা হচ্ছে।

আজ সারাদিন ছাড়া আর কোনো অডিও অ্যালবাম নেই কেন এমন প্রশ্নের জবাবে গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর অডিও বাজারে বেশ প্রভাব ফেলেছে। প্রাণ থাকতেই যেখানে মানুষের প্রাণ ওষ্ঠাগত, সেখানে মানুষের গান শোনার ফুরসত কোথায়। আমরা তাই এবারের ঈদে তেমন কোনো বিশেষ আয়োজন রাখিনি। তবে আসছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আজ সারাদিন ছাড়া আর কোনো অডিও অ্যালবাম প্রকাশ না করলেও গানচিল এবার একসঙ্গে চারটি ভিডিও অ্যালবাম মুক্তি দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রিন্স মাহমুদের কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় জেমস, আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া, হাসান, বাপ্পা মজুমদার, নকীব খান, খালিদ, টিপু, এস আই টুটুল ও কুমার বিশ্বজিতের মিক্সড অ্যালবাম দেবীর ভিসিডি। নোলক ও সালমার ভিডিও অ্যালবাম মাটির তারার ভিসিডি। আশিকুর রহমান সান্টুর সঙ্গীত আয়োজনে বিউটির একক অ্যালবাম লালনকন্যার ভিসিডি এবং নওরীনের একক কৃষ্ণচূড়ার ভিসিডি। দেবী অ্যালবামের চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন তন্ময়, ফারুক রায়হান ও অসীম সেনগুপ্ত। মাটির তারার ভিডিও পরিচালনা করেছেন খসরু। লালনকন্যার ভিডিও চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন অসীম সেনগুপ্ত এবং কৃষ্ণচূড়ার ভিডিও পরিচালনা করেছেন হাবিব।

Bangla Music Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms