গানচিলের ঈদ আকর্ষণ

Posted by Bangla Music on Sep 29th, 2007 and filed under গানের ভুবন. 182 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

গানচিলের ঈদ আকর্ষণ

খুব কম সময়ের মধ্যে শীর্ষস্থানে উঠে আসা প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের এবারের ঈদ আকর্ষণে রয়েছে ১৬টি এক্সক্লুসিভ আইটেমস। তার মধ্যে দুই ধাপে পাচটি অ্যালবাম ইতিমধ্যেই বাজারে এনেছে তারা। প্রথম ধাপে প্রিন্স মাহমুদের সুর ও সঙ্গীতে রুমী, মাহাদী, রাজীব, মেহরাব, রিংকু, নোলক, রাশেদ, আবিদ, মুহিন ও কিশোরের মিক্সড অ্যালবাম বোকা এবং নকীব খানের সুর ও সঙ্গীতে রাশেদের একক অ্যালবাম ফেরিওয়ালা। দ্বিতীয় ধাপে মুক্তি পেয়েছে বারী সিদ্দিকীর একক অ্যালবাম ভাবের দেশে, বিউটির একক লালন কন্যা এবং বিপ্লবের একক খোকাও হবে বুড়ো। প্রকাশিত এ পাচটি অ্যালবামের বাজার কাটতি তুঙ্গে বলে জানা গেছে গানচিলের মার্কেটিং সূত্রে।

বাকি অ্যালবামগুলো ঈদের আগেই ধাপে ধাপে মুক্তি পাবে বলে জানিয়েছেন গানচিল কর্তৃপক্ষ। তবে নোলকের একক অ্যালবাম নিজের কাধে নিজের লাশ এবং রুমির একক অ্যালবাম তার ছেড়াসহ আরো ২/১টি অ্যালবাম ঈদের আগে মুক্তি না পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

ঈদের আগে মুক্তিতব্য অন্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে পার্থ বড়ুয়ার সুর ও সঙ্গীতে সালমা, মুহিন, নিশীতা, কিশোর, সাব্বির, রন্টি, পুলক, পলাশ, পুতুল ও বাঁধনের মিক্সড অ্যালবাম হ্যালো বৃষ্টি। সুমন কল্যাণের সুর ও সঙ্গীতে রাজীব, রিংকু, নোলক, রাশেদ ও রাফাতের মিক্সড অ্যালবাম আজ সারাদিন। আলাউদ্দিন আলীর সুর ও সঙ্গীতে রাজীব, সোনিয়া, নোলক, নওরীন, রিংকু, মাহাদী, বিউটি ও রাশেদের মিক্সড অ্যালবাম এগিয়ে যাওয়ার প্রত্যয়ে। নিশিতার একক অ্যালবাম আমায় নিয়ে চলো, রিংকুর একক কানার হাট, নোলক ও সালমার দ্বৈত অ্যালবাম মাটির তারা, চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গানের রিমিক্স অ্যালবাম ফ্লাশব্যাক, নাটকের জনপ্রিয় গান নিয়ে মিক্সড অ্যালবাম বাক্সের গান এবং সালমার একক অ্যালবাম বন্ধু আইও আইওর ভিডিও সিডি।

এসব অ্যালবামের মধ্যে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গানচিলের টার্গেট অ্যালবাম হিসেবে রয়েছে পার্থ বড়ুয়ার সুর ও সঙ্গীতে হ্যালো বৃষ্টি, সুমন কল্যাণের সুর ও সঙ্গীতে আজ সারাদিন এবং নিশীতার একক অ্যালবাম আমায় নিয়ে চলো। বিশেষ করে হ্যালো বৃষ্টির সফলতা নিয়ে প্রচণ্ড আশাবাদী গানচিল কর্তৃপক্ষ। এ অ্যালবামের গানগুলো অন্য সব অ্যালবামের গান থেকে আলাদা ধরনের বলে জানা গেছে। শুধু গানচিল নয়, এবারকার ঈদ অডিও বাজারের সেরা অ্যালবাম হিসেবে এ অ্যালবামটির কথাই বলছেন সবাই।

সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ২৯, ২০০৭

Tags: ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

Advertisement