গাও বাংলাদেশ গাও
গাও বাংলাদেশ গাও- এ স্লোগান নিয়ে শুরু হলো ক্লোজআপ ওয়ান-২০০৬৷ গতকাল ঢাকার হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে সংবাদ সম্মেলনের মাধ্যমে শুরু হলো এর আনুষ্ঠানিক যাত্রা৷ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব মেহতা, ইউনিলিভার ব্র্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর নওশাদ চৌধুরী, এনটিভির ম্যানেজিং ডিরেক্টর এনায়েতুর রহমান বাপ্পী এবং এশিয়াটিক এমসিএলের সিইও আলী যাকের৷
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ -এর আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করেন সঞ্জীব মেহতা৷ তিনি বলেন, ক্লোজআপ ওয়ানের মাধ্যমে আমরা নোলক ও বিউটিদের চেয়েও অনেক বেশি কিছু পেয়েছি, আর তা হলো গানের মধ্য দিয়ে দেশ ও জাতির প্রতি তরুণ সমাজের দায়বদ্ধতার অনুভূতি৷ ক্লোজআপ ওয়ান-২০০৬ সম্পের্ক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউনিলিভার ব্র্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর নওশাদ চৌধুরী৷ তিনি জানান, গতবারের অভিজ্ঞতার আলোকে এবার এসএমএস ভোটিং ও বিচারকদের রায়ের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করা হবে৷
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গতবারের প্রতিযোগিতার বিচারক কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী৷ এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী সুজিত মুস্তফা, নিয়াজ মোহাম্মদ৷ তবে এবারের প্রতিযোগিতার বিচারক কারা থাকবেন তা এখনো নির্ধারণ করা হয়নি৷ এবারের প্রতিযোগিতার উল্লেখযোগ্য চমক হলো প্রবাসী তরুণ-তরুণীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রাখা৷ নিউ ইয়র্ক ও লন্ডনেও এবার অডিশন অনুষ্ঠিত হবে৷ তবে প্রাথমিক বাছাইকৃত সেরা প্রতিযোগীদের সঙ্গে প্রবাসীরাও ঢাকায় এসে পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করবে৷ আয়োজকরা আশা করেন, গতবারের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে এবারের ক্লোজআপ ওয়ান অনুষ্ঠান৷
উত্সঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Closeup1

Post Your Comments