খন্দকার সালামের ভালবাসার কৈশোর
আজ ২৫ আগস্ট বিকাল ৫টায় জাতীয় যাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুণী শিল্পী খন্দকার সালামের প্রথম একক অ্যালবাম ভালবাসার কৈশোরের প্রকাশনা উৎসব । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সৈয়দ আবদুল হাদী ও সুবীর নন্দী। প্রখ্যাত সঙ্গীত পরিচালক আজাদ রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌস আরা, সামিনা চৌধুরী, আলম আরা মিনু ও সানজিদা তিতলী।
মরহুম সঙ্গীত শিল্পী মাহমুদ-উন-নবীর একজন গুণী ছাত্র ছিলেন খন্দকার সালাম। তারই বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে এই অ্যালবামটি প্রকাশনার মাধ্যমে। এতে তিনি মাহমুদ-উন-নবীর সাতটি গান নতুন করে গেয়েছেন। এছাড়া আব্দুল জব্বার, খন্দকার ফারুক আহমেদ, বশির আহমেদ এবং খুরশীদ আলমের কিছু গান করেছেন ভালবাসার কৈশোর অ্যালবামে।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music : Incoming search terms
- ভালবাসার গান (2) - ভালবাসার (1) -

Post Your Comments