ক্লোজ-আপ ওয়ান ২০০৮ - চতুর্থ দিনেও মেয়েরা এগিয়ে

আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে অতিবাহিত হলো ক্লোজ-আপ ওয়ান ২০০৮-এর ঢাকার অডিশন রাউন্ডের চতুর্থ দিন। গতকাল মোট প্রতিযোগী ছিলেন ২০৫০ জন। ইয়েস কার্ড পেয়েছেন ৩৬ জন। এর মধ্যে মেয়ে ২৯, ছেলে ৭ জন। গত তিন দিনের মতো মেয়েরা এ দিনেও ইয়েস কার্ডে এগিয়ে রয়েছেন। বরাবরের মতো এবারে ঢাকায় প্রতিযোগীর সংখ্যা বেশি। ১০টি অঞ্চলে মোট রেজিস্ট্রেশন করেছেন ৮৫ হাজার। এর মধ্যে শুধু ঢাকার প্রতিযোগী রয়েছে ৪০ হাজার। ১১ মে পর্যন্ত চলবে ঢাকা অঞ্চলের অডিশন রাউন্ড। ১২ মে এফডিসির ২ নাম্বার ফ্লোরে শুরু হবে সারা দেশের বিভাগীয়দের নিয়ে সিলেকশন রাউন্ড। এ রাউন্ডে জাজমেন্টে পরিবর্তন আসবে। এখানে জাজ হিসেবে দায়িত্ব পালন করবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, পার্থ বড়ুয়া ও ফাহমিদা নবী। অন্যবারের চেয়ে এখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কুমার বিশ্বজিতের জায়গায় এসেছেন পার্থ বড়ুয়া। পরিবর্তন আনা হয়েছে উপস্থাপনায়। গতবারের ক্লোজ-আপ ওয়ান তারকা আবিদ ও পুতুল পুরো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন। চতুর্থ দিনের ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেন জেরীন, ফারহা, নাদিয়া, হাবীব, স্নিগ্ধা, আনিকা, মোবিন, এস এম ইউনুসুর, কনিয়া, শারমীন, কলি, তানিয়া, দিপা, নুশরাত, ইমন, নিলয়, মিতু, মিত্রা, লাভলু, এনি, বৃষ্টি, শাহীন, জান্নাতুল ফেরদৌস, শুভ, সাথী, সওদা, সনি, রুমানা, বীথি, মন্দিরা, লিজা, মনি, নন্দিতা, তাসবিহা, হিমেল, তুরিন, শাহেলা ও মৌমিতা।

সূত্রঃ যায়যায়াদিন।

Bangla Music Tags: , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms