ক্লোজআপ তারকাদের নেপথ্যের মানুষ

Omar Mirzaপৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছেন যারা নেপথ্য কারিগর হিসেবেই থাকতে পছন্দ করেন। নিজেকে সব সময় নেপথ্যের মানুষ হিসেবেই দেখে তৃপ্ত হন। এ ক্ষেত্রে ব্যতিক্রম নন গানচিলের পরিচালক ওমর মির্জা।

ক্লোজআপ ওয়ান তারকাদের আজ অবধি বিভিন্ন কনসার্ট ও অ্যালবাম করার পেছনে যার উৎসাহ ছিল সবার ওপরে তিনি ওমর মির্জা। বর্তমানে ক্লোজআপ ওয়ান মানেই যেন মির্জা। ক্লোজআপ ওয়ান তারকাদের কয়েকজনের সঙ্গে আলাপচারিতায় পাওয়া গেছে সে রকমই তথ্য। নেপথ্যের এ কারিগর সম্পর্কে ক্লোজআপ ওয়ান গতবারের তারকা রাজীব বলেন, মির্জা ভাই সত্যিই এক অসাধারণ মানুষ। এতো ভালো হেল্পফুল মানুষ আমি খুব কমই দেখেছি। রাজীবের কথার সঙ্গে সুর মিলিয়ে সোনিয়া কিছুটা আবেগি হয়েই বলেন, সত্যি বলতে কি মির্জা ভাইয়ের মতো এতো ফ্রেন্ডলি মানুষ আমি খুব কম দেখেছি। তিনি যে আমাদের কতোটুকু ভালোবাসেন তা আমি কিছুদিন আগে আমাদের সিঙ্গাপুর সফরেই টের পেয়েছিলাম। সে সময় আমি সিঙ্গাপুরে গিয়ে নিরাপত্তা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। কারণ সে সময় পুরো টিমে আমিই ছিলাম একমাত্র নারী। যাই হোক আমার চিন্তা দেখে মির্জা ভাই সে সময় সিঙ্গাপুরে খুব বেশি একটা ঘুরতে পারেননি। সব সময় আমাকে সাহস জোগাতেন। এমনকি রাতেও ঠিকমতো ঘুমাননি। প্রতি রাতেই ঘুমাতে যাওয়ার আগে আমাকে বলতেন, সোনিয়া তুমি কোনো চিন্তা করো না। আমরা তোমার পাশের রুমেই আছি। যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিও।

প্রায় একই মতামত ব্যক্ত করেন বিউটি, নওরীন, রিংকু, আবিদ, মেহরাব, সালমাসহ প্রায় সব ক্লোজআপ ওয়ান তারকা।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms