ক্লোজআপ ওয়ান
আজ রাত ৯-২৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ক্লোজআপ ওয়ান ২০০৬-এর প্রতিযোগিতা৷ তানভীর খানের প্রযোজনায় ক্লোজআপ ওয়ানের বিচারক আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিত্ ও ফাহমিদা নবী৷ প্রধান সমন্বয়কারী মোস্তফা জামান রায়হানী৷ ইতিমধ্যে ক্লোজআপ ওয়ান-এর গত পর্বের প্রতিযোগিতা শেষে মোট পাচজন প্রতিযোগী এসেছেন এই রাউন্ডে৷ আজকের পর্ব থেকে বাদ যাবেন একজন৷ সেটা জানা যাবে রবিবারের পরবর্তী অনুষ্ঠানে৷ উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস ও সামিয়া আফরিন৷
উত্সঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Closeup1, Fahmida Nabi, Kumar Bishwajit, আহমেদ ইমতিয়াজ, কুমার বিশ্বজিৎ, ক্লোজআপ ওয়ান, দেবাশীষ বিশ্বাস, ফাহমিদা নবী

Post Your Comments