ক্লোজআপ ওয়ান ২০০৮ - তৃতীয় দিনে ইয়েস কার্ড পেলেন ২৩ জন
ক্লোজআপ ওয়ান গাও বাংলাদেশ গাও স্লোগানে তোমাকেই খুজছে বাংলাদেশ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের অডিশন রাউন্ডের তৃতীয় দিনে অর্থাৎ শুক্রবারে ইয়েস কার্ড পেয়েছেন ২৩ জন। এর মধ্যে ছেলে ৯ জন ও মেয়ে ১৪ জন। মোট প্রতিযোগী ছিলেন ২,১৭৫ জন। ১১টি বুথে ২২ জন জাজ নিরপেক্ষভাবে জাজমেন্ট করেছেন। অন্যান্য বারের চেয়ে এ বছর অনেকটা কঠিন জাজমেন্ট করছেন। এ ব্যাপারে তাদের বক্তব্য হলো, এখন আমরা একটু কঠিন হলে সিলেকশন রাউন্ডে প্রতিযোগিতাটা হবে হাড্ডাহাড্ডি। আমরা চাই গানে শিক্ষিত ছেলেমেয়েরা আসুক। অডিশন রাউন্ডে জাজরা হলেন অনুপ ভট্টাচার্য, শুজেয় শ্যাম, আনিসুর রহমান তনু, পার্থ মজুমদার, লিটন অধিকারী রিন্টু, সোহেল আজিজ, সেলিম আশরাফ, মেজবা রহমান, সাইদ হাসান টিপু, মনোয়ার হোসেন টুটুল প্রমুখ। অডিশন রাউন্ড চলবে ১১ মে পর্যন্ত। মোট ১০টি অঞ্চলের ইয়েস কার্ডপ্রাপ্তদের নিয়ে শুরু হবে সিলেকশন রাউন্ড। আগামী ১১ মে এ রাউন্ডটি জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এফডিসির ২ নাম্বার ফ্লোরে। এবার ক্লোজআপ ওয়ান অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ক্লোজ আপ ওয়ান তারকা আবিদ ও পুতুল। সিলেকশন রাউন্ডে জাজ হিসেবে উপস্থিত থাকবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, পার্থ বড়ুয়া ও ফাহমিদা নবী। ক্লোজআপ ওয়ানের মূল পৃষ্ঠপোষক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, মিডিয়া পার্টনার এনটিভি। বিয়াম অডিটরিয়ামে আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে অডিশন রাউন্ড। ঢাকায় মোট ৪০ হাজার প্রতিযোগী এতে অংশগ্রহণ করবেন। সারা দেশ থেকে মোট ৮৫ হাজার প্রতিযোগী নাম রেজিস্ট্রেশন করেছেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আবিদ, আহমেদ ইমতিয়াজ, টিপু, টুটুল, পার্থ বড়ুয়া, পার্থ মজুমদার, পুতুল, ফাহমিদা নবী, সেলিম আশরাফ, হাসান
Post Your Comments