ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ তৃতীয় আয়োজনে ব্যাপক সাড়া
১৩ মার্চ থেকে শুরু হওয়া বাংলাদেশের সর্ববৃহৎ সঙ্গীত প্রতিভা অন্বেষণ কার্যক্রম ক্লোজআপ ওয়ান, তোমাকেই খুজছে বাংলাদেশ-এর রেজিস্ট্রেশন চলছে। এরই মধ্যে ঘোষিত হয়েছে ক্লোজআপ ওয়ানের মূল বিচারকদের নাম। এবারের মূল বিচারক প্যানেলে থাকছেন সঙ্গীত পরিচালক, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সোলস ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট পার্থ বড়ুয়া।
ইতিমধ্যে সারা দেশের প্রায় ৭০ হাজার অংশগ্রহণ প্রত্যাশী রেজিস্ট্রেশন করেছেন এবং ক্লোজআপ ওয়ান কর্তৃপক্ষ আশা করছে, ৩১ মার্চের মধ্যে রেজিস্ট্রেশনকারীর সংখ্যা আরো বাড়বে। রেজিস্ট্রেশনের জন্য কল করতে হবে ০১৮৪১১১১১১১ নাম্বারে। এপ্রিল থেকে দেশের ১০টি জেলায় অডিশন কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, যে দেশে ছড়িয়ে রয়েছে এতো সুর, সে দেশের মানুষই তো গাইবে… গাও বাংলাদেশ গাও স্লোগানটি নিয়ে শুরু হয়েছে সঙ্গীত প্রতিভা অন্বেষণ কার্যক্রম ক্লোজআপ ওয়ান, তোমাকেই খুজছে বাংলাদেশ-এর তৃতীয় আয়োজন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আহমেদ ইমতিয়াজ, পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী, সোলস
Post Your Comments