ক্লোজআপ ওয়ান ঢাকা অঞ্চলের অডিশন রাউন্ড শুরু

গতকাল ক্লোজআপ ওয়ান ঢাকা অঞ্চলের অডিশন রাউন্ড শুরু হয়েছে বিয়াম অডিটরিয়ামে। দুটি পর্বে অডিশন চলবে ২ মে পর্যন্ত। ১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয় অডিশন রাউন্ড। মোট ১০টি অঞ্চলের মধ্যে ৯টির অডিশন রাউন্ড শেষ হয়েছে। ইয়েস কার্ড পেয়েছেন ১৮৪ জন। এর মধ্যে রয়েছেন চট্টগ্রামে ৩২, কুমিল্লায় ৭, সিলেটে ১২, ময়মনসিংহে ২২, রংপুরে ২৯, রাজশাহীতে ১৬, কুষ্টিয়ায় ১৬, খুলনায় ৩৪ এবং বরিশালে ১৬ জন। ২০০০ প্রতিযোগীর মধ্যে ঢাকা অঞ্চলের অডিশনে ৪৬ জন ইয়েস কার্ড পেয়েছেন। প্রথম কার্ডটি পান শান্তা দাস। তিনি এসেছেন ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে। শান্তা এইচএসসি ফার্স্ট ইয়ারের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি যায়যায়দিনকে বলেন, আমি খুবই খুশি। আমার খুব ভালো লাগছে। মোট ১১টি বুথে ২২ জন জাজ ছিলেন। প্রথম ইয়েস কার্ডটি এসেছে সাইদ হাসান টিটু ও সোহেল আজিজের কাছ থেকে। আজ যথানিয়মে অডিশন শুরু হবে।

এবারের প্রতিযোগিতায় প্রযোজক রয়েছেন সুপন রায়। ক্লোজআপ ওয়ানের মূল পৃষ্ঠপোষক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মিডিয়া পার্টনার এনটিভি। ঢাকার অডিশন শেষে ১২ মে শুরু হবে বিজয়ীদের নিয়ে সিলেকশন রাউন্ড।

সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms