কুয়াকাটা মাতিয়ে গেলেন এন্ড্রু কিশোর
বাংলালিংক সাগর উৎসবে গান পরিবেশন করছেন এন্ড্রু কিশোর
জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস রঙ ফুরালে ঠুস, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক প্রভৃতি গান গেয়ে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর মাতিয়ে গেলেন কুয়াকাটাবাসীকে।
২৬ থেকে ২৮ মার্চ বাংলালিংকের আয়োজনে দেশের অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত কুয়াকাটায় ‘বাংলালিংক সাগর উৎসব’ নামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন ছিল ব্যান্ড সঙ্গীত এবং দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের জনপ্রিয় গান।
প্রথমে তিনি মঞ্চে উঠে স্বাধীনতার মাস মার্চ উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ দুই লাইন দেশের গান পরিবেশন করেন। সমুদ্র সৈকত নারিকেল বাগানে বাংলালিংকের মঞ্চে এ অনুষ্ঠান হয়। শিল্পী এন্ড্রু কিশোরকে দেখতে এবং তার গান শোনার জন্য ওইদিন বিকাল থেকে হাজার হাজার মানুষের ঢল নামে। দর্শকদের অনুরোধে এন্ড্রু কিশোরের গাওয়া প্রায় ৮-১০টি গানে মোহিত হয়েছে কুয়াকাটাবাসী।
এছাড়া স্থানীয় রাখাইন শিল্পী গোষ্ঠী এবং ঢাকা ও বরিশালের বিভিন্ন ব্যান্ড সঙ্গীত শিল্পীরা ওই মঞ্চে গান পরিবেশন করেন।
সবশেষে বাংলালিংক কর্তৃপক্ষ দেশের প্রখ্যাত শিল্পীদের সমন্বয়ে কুয়াকাটায় প্রতি বছর এ অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: এন্ড্রু কিশোর
khabor ta pore valo laglo. tabe kastto hosse akta bapare seta holo .Andu kiso da matro 7/8 gaan kore hilts kara holo but jara saradin program korlo jara 20/25 ta kore gaan korlo tader ta kara holo na. ata thik nah….sobai k soman vabe dekha uchoit