কুমার বিশ্বজিৎ লাইভ ইন কনসার্ট
আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে কুমার বিশ্বজিৎগত পরশু মহাখালীর স্পোর্ট জোন মেতেছিল ভিন্ন আঙ্গিকে। এ ভিন্নতার মূল ব্যাপারটি ছিল গুনীশিল্পী কুমার বিশ্বজিৎ-এর কনসার্ট। কুমার বিশ্বজিতের সেই ভুবন ভোলানো হাসি আর জাদুকরি কণ্ঠের জাদু মোহিত করেছে আমন্ত্রিত দর্শকদের হৃদয়। সেই ৮০-র দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সব বয়সী দর্শক-শ্রোতা নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ১৯৭৯ সালে রেডিও ও টেলিভিশনের কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীত জগতে প্রবেশ করেন। তিনি দর্শক-শ্রোতাদের ২৬টি একক অ্যালবাম, ১০টি সিডি, ১টি ডিভিডি এবং ১০০টিরও বেশি মিক্সড অ্যালবাম উপহার দিয়েছেন। ১৯৮২ সালে তিনি প্রথম প্লে-ব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। গানের পাশাপাশি তিনি একই সঙ্গে গীতিকার এবং সুরকার হিসেবেও কাজ করেছেন। সব ক্ষেত্রেই তিনি অভাবনীয় প্রশংসা অর্জন করেছেন। বঙ্গবন্ধু, জিয়া স্মৃতি, যায়যায়দিন, চ্যানেল আই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড,বাচসাসসহ অসংখ্য পুরষ্কার পেয়েছেন তিনি। অনুষ্ঠান আয়োজন করেছে সরোজ। কনসার্টের এক পর্যায়ে মঞ্চে উপস্থিত হন বিশিষ্ট সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এছাড়াও অনুষ্ঠানের বাড়তি পাওয়া ছিল ক্লোজআপ ওয়ান তারকাদের গান। কনসার্টে উপস্থাপকের দায়িত্ব পালন করেন পথের প্যাচালী খ্যাত দেবাশিষ বিশ্বাস।
Bangla Music Tags: Ahmed Imtiaj Bulbul, Debashish Biswas, Kumar Bishwajit, Live in Concert, আহমেদ ইমতিয়াজ, কুমার বিশ্বজিৎ, দেবাশিষ বিশ্বাস
Post Your Comments