কুমার বিশ্বজিতের একক সঙ্গীত সন্ধ্যা
বর্তমান সময়ে জীবনযাত্রায় যে গতি এসেছে তাতে মানুষ কিছুটা সময়ের জন্য হলেও চায় বিশ্রাম, চায় মনের খোরাক। আর তেমন একটি অনুষঙ্গ হাজির করতেই ১০ নভেম্বর মহাখালীর স্পোর্টস জোনে সারোজ আয়োজন করতে যাচ্ছে কুমার বিশ্বজিতের একক সঙ্গীত সন্ধ্যা। ২০০৪ সালে হোটেল শেরাটনে কুমার বিশ্বজিতের সঙ্গীত জীবনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের দীর্ঘ সাড়ে তিন বছর পর এবারই আবার সারোজের আয়োজনে অনুষ্ঠিত হবে তার একক সঙ্গীত সন্ধ্যা।
সালমান, রোমান আর জয়া- এ তিন তরুণের গড়ে তোলা সামাজিক সংঘের নাম সারোজ। তাদের পরিকল্পনার দীর্ঘ পথ বেয়েই চলে আসে একটি নিজস্ব কিছু করার ভাবনা। এ ভাবনা থেকেই জন্ম নেয় সারোজ। আর সারোজের প্রথম আয়োজন কুমার বিশ্বজিতের একক সঙ্গীত সন্ধ্যা, যার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই, রেডিও টুডে এবং আমাদের গান ডট কম। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য টিকেট পাওয়া যাবে ধানমন্ডির ডমিনাস পিজা, বেইলি রোডের গলফিয়া বার্গার, গুলশানের সিডি কর্নার, উত্তরার লাবাম্বা, বসুন্ধরা সিটির বেস্টি মিউজিক এবং লক্ষ্মীবাজারের পিজা লাক্সমিতে।
সূত্রঃ যায়যায়দিন, নভেম্বর ০৭, ২০০৭
Bangla Music Tags: Kumar Bishwajit, কুমার বিশ্বজিৎ
Post Your Comments