কাল যমুনা নিয়ে জেমস

‘আমার আজকের এ উত্থানের পেছনের সাইন্ডটেকের অবদান অনেক। তাই সাউন্ডটেক থেকে এ অ্যালবাম বের করার বিষয়কে এভাবেও বলা যেতে পারে যে, ঘরের ছেলে ঘরে ফিরে এলাম’- এভাবেই ১১তম একক অ্যালবামের প্রেস কনফারেন্সে নিজের অভিব্যক্তি জানালেন জেমস। ১৪ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাউন্ডটেকের চেয়ারম্যান শামসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ বাবুল, নগরবাউল ব্যান্ডের রবিন, টিংকুসহ অনেকে। জেমস জানান, ফোক, রকসহ সব ধরনের গানই থাকবে এ অ্যালবামে। জেমসের নিজের সুরারোপিত গান ছাড়াও প্রিন্স মাহমুদ এবং নবীন সুরকার নিপুর সুরে গান থাকছে অ্যালবামে। এছাড়া রয়েছে তিনটি সংগৃহীত গান। উল্লেখ্য, ১০ বছর পর ফের সাউন্ডটেকের ব্যানারে অ্যালবাম বের করছেন জেমস।

James - Bangla Music
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: James, জেমস, টিংকু, নিপু, প্রিন্স মাহমুদRelated posts
2 Responses to “কাল যমুনা নিয়ে জেমস”
Post Your Comments
Bangla Music : Incoming search terms
- bangla (1) - যমুনা (1) - kaljamuna mp3 (1) - download james album kaljamuna (1) -

i want too the music
I want this nusic album.