কলম্বো গেলেন আসিফ
ক্রিকেটপ্রেমী-সঙ্গীত শিল্পী আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে গতকাল রাত ১২টা ৩০ মিনিটে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশের খেলা দেখে আহত আসিফ আকবর বলেন, বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছে খেলোয়াড়দের মনের জোর কমে গেছে, আত্মবিশ্বাস হরিয়ে ফেলেছে তারা, ভুলে গেছে। চাইলে তারা কতোটা ভালো খেলতে পারে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়দের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি যাচ্ছি তাদের উৎসাহ দিতে, তাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও জোয়ার এনে দিতে।
খেলা শেষে ৬ আগস্ট আবার দেশে ফিরবেন আসিফ। ফেরার পথে আসিফ সিঙ্গাপুর গিয়ে সাবিনা ইয়াসমিনকে দেখে আসবেন বলে জানান।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন
Bangla Music Tags: Asif Akbar

Post Your Comments