Please Donate

Other Links

কবি জসীমউদ্‌দীনের আসমানীকে নিয়ে সীমার প্রথম সলো অ্যালবাম আসমানী

Sima - Asmaniপল্লীকবি জসীমউদ্‌দীনের আসমানীকে নিয়ে সীমার প্রথম সলো অ্যালবাম আসমানী। গানের সুর করেছেন যৌথভাবে লোকমান হাকীম ও শামীম আফরোজ। সঙ্গীত পরিচালনা করেছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক লোকমান হাকিম। আসমানী শিরোনামের অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। উল্লেখযোগ্য গানগুলো হলো, আসমানী, নূরু, পুষি, আয়শা, তুমি যাবে ভাই, আমি মন পবনের নাও, দেখলে তারে ভালোলাগে, সবুজ স্বপন কাইড়া প্রভৃতি। আসমানীকে নিয়ে অ্যালবাম সম্পর্কে শিল্পী সীমা বলেন, অনেক আগে জসীমউদ্‌দীনের আসমানী কবিতা পড়েছি এতোদিন ভেবেছিলাম কবির কল্পনা হলো আসমানী। একটি দৈনিক পত্রিকায় দেখে জানতে পারলাম আসমানী কল্পনা নয়। বাস্তবেই বেচে আছে। তখনই সিদ্ধান্ত নিলাম তার সঙ্গে দেখা করার। আমরা রসুলপুরে অনেক কষ্টে দেখা করে অ্যালবামের কাজে হাত দিয়েছি। এর বিক্রয়ের মাধ্যমে কিছু টাকাও যদি উঠে আসে তাকে হেল্প করবো। গানগুলো সম্পর্কে অ্যালবামের সম্পাদনার কাজ শেষ। খুব শিগগিরই সুইট সংয়ের ব্যানারে বাজারে অডিও ভিডিও সিডিসহ পাওয়া যাবে আসমানী।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms