Please Donate

Other Links

কবিতা, গান ও আলোচনায় বিশ্বকবিকে স্মরণ রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস পালিত

‘রবীন্দ্রনাথের প্রভাব বাঙালি জীবনে সর্বব্যাপী। তিনি মিশে আছেন আমাদের শ্বাস-প্রশ্বাসে। আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’ গতকাল ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৭তম মহাপ্রয়াণ দিবস। দিবসটিতে বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন কবিতা, গান ও আলোচনার মাধ্যমে এ মহান কবিকে স্মরণ করেছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গুলশান কার্যালয়ে রবী ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, কবিতা আবৃতি, সঙ্গীত পরিবেশনসহ দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ অনন্তকাল আমাদের অন্তরে অমলিন কবি হিসেবে অমর হয়ে আছেন। শুধু বাঙালির কাছে নয়, বিশ্বজুড়ে। বাঙালির জাতিসত্তার উন্মেষ এবং বিশ্ব দরবারে বাংলা ভাষা ও সাহিত্যকে সম্মানের আসনে অধিষ্ঠিত করে গেছেন তিনি। কবি জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাংস্কৃতিক জোটের অভিনেতা এ টি এম শামসুজ্জামান, ফাল্গুনী হামিদ, অরুণ সরকার রানা, দিলারা ইয়াসমিন, আনোয়ার হোসেন মজনু, মিজানুর রহমান পাপ্পু প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে বাংলা একাডেমী তাদের সেমিনার কক্ষে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। সৈয়দ মোহাম্মদ শাহেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রবী ঠাকুরকে স্মরণ করে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ। গতকাল সকাল ১১টায় ন্যাশনাল ফ্রন্টের কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। সভায় আরো বক্তব্য রাখেন ভাষাসৈনিক প্রবীণ সাংবাদিক বাহাউদ্দিন চৌধুরী, মোখলেছুর রহমান প্রমুখ।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    রবীন্দ্রনাথের কবিতা (4) - রবীন্দ্রনাথের (2) - কবিতা ও গান (2) - bangla (1) - ফাল্গুনী (1) -