কবিতাশ্রমের আত্মপ্রকাশ

‘শুদ্ধতম শব্দের শুদ্ধতম উচ্চারণ’- এ স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করলো কবিতাশ্রম। সম্প্রতি দেশের কয়েক তরুণ আবৃত্তিশিল্পীর সমন্বয়ে ঢাকা ইউনিভার্সিটির নাটম-লে গঠিত হয় কবিতাশ্রমের আহ্বায়ক কমিটি। সৈয়দ এরশাদুল হক মিলনকে আহ্বায়ক, আনোয়ারুল ইসলাম রিপনকে সদস্য সচিব করে গঠিত কবিতাশ্রমের নতুন কমিটির অন্য সদস্যরা হলেন আশরাফ উল আলম সবুজ, তাপস দেবনাথ, আহসান উল কবির, আতিকুল ইসলাম মিন্টু, মুজিবুর রহমান নিহার, জহুরুল ইসলাম হীরা, শাহনাজ পারভীন লোপা, মাহফুজা রুমি, গোলাম নবী সজল, মীর্জা রাফেজা সুলতানা ফৌজিয়া, সাইদুল ইসলাম, সেলিনা সালাম ও দীপক সরকার। ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক এ সংগঠনটির নতুন কমিটি গঠন অনুষ্ঠানে কবিতাশ্রমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মাতৃভূমি, মাতৃভাষা ও মানুষের জন্য আত্মনিয়োগ করে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপদেষ্টাম-লীর সদস্য বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সাংবাদিক শরীফ তালুকদার। সব শেষে নবগঠিত কমিটির আহ্বায়ক সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms