ও মিউজিক নিয়ে ইথুন বাবু
জনপ্রিয় সুরকার ইথুন বাবু এবার অডিও প্রযোজনায়। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ও মিউজিক’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে ২৪ নভেম্বর। এদিন দু’টি নতুন এলবামের প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে ‘ও মিউজিক’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। শিল্পকলা একাডেমীর মূল হলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে ও মিউজিকের উদ্বোধন করবেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। উদ্বোধনী কেক কাটবেন চিত্রনায়িকা মৌসুমী। এ সময় কনিকা ও মুন্নার রিমিক্স এলবাম ‘চাঁদ কুমারী’ এবং শাহরুখের একক এলবাম ‘সঙ্গিনী তুমি কোথায়’ রিলিজ করা হবে। দু’টি এলবামের কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইথুন বাবু নিজেই।
সূত্রঃ ইএনএস।
Bangla Music Tags: ইথুন বাবু

Post Your Comments