Please Donate

Other Links

ওস্তাদ কামরুজ্জামান মনির ৮১তম জন্মবার্ষিকী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দেশের সঙ্গীত বিষয়ক একমাত্র নিয়মিত পত্রিকা মাসিক সরগম-এর আয়োজনে ২২ মে বাংলাদেশের অন্যতম প্রবীণ তবলা নেওয়াজ উস্তাদ কামরুজ্জামান মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে সন্ধ্যায় এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বিশেষ অতিথি সাবেক সচিব আতাউল করিম, প্রধান অতিথি মফিজুল ইসলাম ও সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন। বক্তারা সবাই ওস্তাদ কামরুজ্জামান মনিকে রাষ্ট্রীয় পদক দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, মরণোত্তর পুরস্কার দিয়ে কি লাভ! সরগম ও অন্যান্য সংগঠন থেকে উস্তাদজীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms