এ সময়ের তিশমা
গান ও পড়াশোনা নিয়ে শুরু থেকেই দোটানার মধ্যে থাকলেও কেবল মেধার জোর দিয়ে তিশমা বেশ সাফল্যের সঙ্গেই এক সঙ্গে দুটোর চর্চা চালিয়ে গেছেন। স্বকীয় গায়কী ও স্টাইল দিয়ে গানের বাজারে তিশমা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আগেই। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তিশমা বেশ কয়দিন কেবল পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিলেন। সে কারণে কলকাতার পুলিশ একাডেমিতে শো এবং অ্যাওয়ার্ড আনতে যেতে পারেননি আর দেশের ভেতরে সব ধরনের কাজ থেকেই বাইরে ছিলেন তিনি। অবশ্য এর ফলটাও পেয়েছেন তিশমা। নর্থ সাউথে তার ডিপার্টমেন্টে সর্বোচ্চ স্কোর চার এ চার পেয়েছেন তিনি। তবে পড়ালেখার তীব্র চাপ ও ভালো করার মানসিকতা নিজেকে গান থেকে সরিয়ে দেয়নি বলে দাবি করেন তিশমা। এ প্রসঙ্গে তার বক্তব্য হলো শো করিনি বাইরে বের হইনি সত্য। কিন' গানের সঙ্গে ছিলাম ঠিকই। খুব শিগগিরই আমার আগামী সলোর কাজ শুরু করবো। জানা গেছে, মিউজিশিয়ান পংকজের সঙ্গে তিশমা ইতিমধ্যেই তার আগামী একক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছেন। তিশমা এর আগে তার বিভিন্ন অ্যালবামে ইস্টার্ন, ওয়েস্টার্ন, পপ, রক গানের পাশাপাশি ফোক গান গেয়ে অনেককে চমকে দিয়েছিলেন। এবারো চমৎকার কিছু করতে চাইছেন তিনি। এদিকে কয়েকটি পত্রিকায় উচ্চ শিক্ষার্থে তিশমার বিদেশ যাওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন তিনি। তিনি বলেন, এটা টোটালি বিব্রতকর। আমাকে অনেকে ফোন করে বলেছে আমি নাকি বিদেশ চলে যাচ্ছি। কিন্তু সবার উদ্দেশে আমি স্পষ্ট করে বলতে চাই যে, আমি বিদেশ টিদেশ কোথাও যাচ্ছি না আমি দেশেই থাকছি। হঠাৎ করে তিশমাকে নিয়ে এমন গুঞ্জনের কারণ অনুসন্ধানে দেখা গেছে যোগাযোগ বিচ্ছিন্নতাই এর জন্য দায়ী। তিশমাদের বারিধারার বাসায় তিশমার মোবাইলের নেটওয়ার্ক থাকে না। পরীক্ষা ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় খুব বেশি বাইরে যাওয়া হয়নি আর মোবাইল নাম্বার বদলানো হয়নি। যে কারণে অনেকেই মোবাইলে তিশমার সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়েছিলেন। এমন বিড়ম্বনা কাটাতে তিশমা সবার সঙ্গে যোগাযোগ আবার ঠিক করতে চাইছেন। সে জন্য তার সেল ফোনের নাম্বার বদলাবেন বলে জানান তিনি। অন্যদিকে কয়দিনের মধ্যে তিশমার একক অ্যালবামের কাজ পুরোদমে শুরু হবে।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Tishma
Post Your Comments