এসো কবিতায় কথা বলি
কুমিল্লার আবৃত্তি সংগঠনগুলোও এখন বেশ সক্রিয়। তাই নাটকের পাশাপাশি কুমিল্লাবাসীর বিনোদনের বাড়তি খোরাক এখন আবৃত্তিও। দুটি আবৃত্তি সংগঠন নিয়ে এই প্রতিবেদন।
চারণের আবৃত্তি কর্মশালা
‘কবিতা মানুষকে কাছে টানে। কবিতার মাধ্যমে হূদয়ের সব বাসনা প্রতিফলিত হয়। এর মাধ্যমেই কাছে-দূরের সবাইকে উপলব্ধি করা যায়।’-কুমিল্লার চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে শোনা গেল এমনি কথা। ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় কুমিল্লা শহরের বীরচন্দ্র নগর মিলনায়তনে কবিতাপ্রেমীদের ঢল নেমেছিল। এ দিন ছিল চারণের উদ্যোগে গত ১৫ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত আবৃত্তি কর্মশালায় যেসব কবিতাপ্রেমী প্রশিক্ষণ নিয়েছিল, তাদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সমাপনী দিন সকাল ১১টায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। বিকেল পাঁচটায় দ্বিতীয় পর্বের আলোচনা সভা, একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশনা, একক ও দলীয় গান পরিবেশনা, অভিজ্ঞানপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র কুমিল্লা শাখার সভাপতি অ্যাডভোকেট মো· সেলিম। আলোচনা করেন শান্তি সুনীতি ্নৃতি পাঠাগারের সভাপতি শাহরিয়ার আক্তার ডীনা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান এম এম শরীফুল করীম সুমন এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, আবৃত্তি সংসদের সাবেক সভাপতি রতন ভৌমিক প্রণয়, কর্মশালার প্রস্তুতি কমিটির আহ্বায়ক নবীন কুমার, মৃত্তিকার আহ্বায়ক মাসুক আলতাফ চৌধুরী ও চারণ কুমিল্লা শাখার উপদেষ্টা সাইফুর রহমান তপন।
পরে রতন ভৌমিক প্রণয় গ্রন্থিত কোটি মানুষ নামতা ÷ণের বৃন্দ পরিবেশনা করেন রোম্যান, রুমা, নীপা, তাহমিনা, রুমা, সাকিব। বিপ্লব মজুমদার নির্দেশিত ভালোবাসা প্রীতিলগ্নর বৃন্দ পরিবেশনা করেন সঞ্জিত, দিলারা, উর্মি, তনুজা, রুমানা, জাহেদা, সৌমিত্র, সুবর্ণ, ইমন, উমা, তানিয়া, জাহাঙ্গীর। গান পরিবেশন করেন রত্না সাহা, সুমি দে, শান্তা, সুমন, জাহাঙ্গীর। একক আবৃত্তি করেন আবৃত্তি সংসদ কুমিল্লা সংগঠনের কাজি মাহতাব সুমন, সীমা, তাছলিমা, সুবর্ণ, জসিম, উর্মি, শান্তুনু পাল, তান্না প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জসিম উদ্দিন ও তুলসী কর্মকার।
দেড় দশকে কুমিল্লা আবৃত্তি সংসদ
‘সংস্কৃতিচর্চা কোনো জীবনবিচ্ছিন্ন প্রয়াস নয়, জীবনেরই এক নান্দনিক প্রকাশ’-এ ্লোগান নিয়ে কুমিল্লা আবৃত্তি সংসদের পথ চলার দেড় দশক পূর্ণ হয়েছে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীন ও পুরোনো কবিতাপ্রেমীদের মিলনমেলায় বসেছিল গত ২৭ আগস্ট কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে। দিনব্যাপী আয়োজনের উদ্বোধন হয় সকাল ১১টায়। উদ্বোধন ঘোষণা করে খেলাঘর কুমিল্লার সভাপতি নৃপেন্দু চক্রবর্তী। এরপর চলে প্রাণবন্ত কবিতার আড্ডা। সংগঠনের সদস্যদের সঙ্গে এই আড্ডায় ছিলেন অরণীর খায়রুল আজিম শিমুল, মৃত্তিকার মাসুক আলতাফ চৌধুরী, মাতৃভাষা অনুশীলন কেন্দ্রের মুবিনুল ইসলাম তানভীর প্রমুখ। এর মধ্যে মঞ্চে শুরু হয় উ্নুক্ত আবৃত্তি প্রতিযোগিতা। গতানুগতিকতার বাইরে দর্শকভর্তি মিলনায়তনে প্রতিযোগীরা বিভিন্ন কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানের আবহ সৃষ্টি করে।
সান্ধ্য পর্বের সূচনা হয় পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো· মনজুরুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, কবিতা মানুষকে মুক্তির পথ দেখায়। এর মধ্যে হাসি-কান্না, সুখ-দুঃখ নিহিত থাকে। জেলা প্রশাসক নিজেও একজন কবিতাপ্রেমী। তিনি আবৃত্তি করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা। অনুষ্ঠানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সোহেলও আবৃত্তি করেন।
যুক্তরাজ্য প্রবাসী কণ্ঠশিল্পী কুমিল্লার সন্তান মিঠু আহমেদ মিথিলার পক্ষে সংগঠনের ্নারক সম্মাননা গ্রহণ করেন কোরালরিফ গ্রুপ অব কোম্পানির প্রধান নির্বাহী আলম মোরশেদ। এরপর মনোমুগ্ধকর আবৃত্তি করে দর্শক মাতিয়ে তোলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রশিক্ষণ সম্পাদক রবি শংকর মৈত্রী ও সংগঠনের সভাপতি সমন্বয় পরিষদের আন্তর্জাতিক বিভাগের আহ্বায়ক কাজি মাহতাব সুমন। সবশেষে ছিল ব্যতিক্রমধর্মী আবৃত্তি প্রযোজনা ‘নুহের নায়ে’। এটির গ্রন্থনা, নির্দেশনা ও আবহসংগীত কাজি মাহতাব সুমন। অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকা পালন করেছেন মাসুম ও সোহেলী।
দেড় দশক উপলক্ষে কুমিল্লা আবৃত্তি সংসদ ‘নুহের নায়ে’ নামে একটি সংকলন বের করে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, ২০ সেপ্টেম্বর ২০০৭
Bangla Music : Incoming search terms
- কাজী নজরুল ইসলামের কবিতা (1) - কবিতা আবৃত্তি (1) - কবিতায় (1) -

Post Your Comments