এসআই টুটুল ও আসিফ একসঙ্গে

এবার জুটি বাঁধলেন আসিফ ও এস আই টুটুল। একসঙ্গে তাদের এলবাম বের হবে আসছে ঈদুল ফিতরে। আসিফের গানের সুর করছেন রাজেশ। আর নিজের গানে নিজেই সুর দিচ্ছেন টুটুল। আসিফের ৫ গানের মধ্যে গতকাল পর্যন্ত তিনটি গানের ভোকাল নেয়া শেষ করেছেন রাজেশ। একক আর এ দ্বৈত এলবাম নিয়ে দম ফেলার সময় নেই টুটুলের। এরই মধ্যে তিনটি স্টেজ শো বাতিল করেছেন তিনি। ফিরিয়ে দিয়েছেন বিদেশে অনুষ্ঠান করার প্রস্তাব। টুটুল জানান, আমার দু’টি এলবামই সঙ্গীতা থেকে বের হচ্ছে। সঙ্গীতার মালিক সেলিম খান আমার গানগুলোর ব্যাপারে খুব গুরুত্ব দিচ্ছেন। সে কারণেই খুব মনোযোগ দিয়ে গানগুলো করছি। টুটুলের সঙ্গে এর আগে সাউন্ডটেক থেকে একটি এলবাম বের হয়েছিল আসিফের। এটা তাদের দ্বিতীয় দ্বৈত এলবাম। আসিফ জানান, টুটুলের সঙ্গে গানে আমার কোনো প্রতিযোগিতা নেই। তার এবং আমার গানের ধরনই আলাদা। তাছাড়া দু’জনেরই রয়েছে আলাদা শ্রোতা। তাই ফলাফলটা ভালোই হবে বলে আমার বিশ্বাস।

সূত্রঃ ইএনএস।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    এসআই টুটুল (2) -