এলআরবির অ্যালবাম স্পর্শ
ঈদ উপলক্ষে বাজারে এসেছে এলআরবির ১১তম ব্যান্ড অ্যালবাম স্পর্শ। অ্যালবামটি প্রযোজনা করেছে ভিন্ন ধারার প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মিউজিক কম্পানি লিমিডেট। গতকাল এয়ারপোর্ট রোডের বেঙ্গল সেন্টারে অ্যালবামটির মোড়ক উন্মোচন এবং এলআরবির লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মোড়ক উন্মোচন শেষে অ্যালবামের টাইটেল গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। এরপরই এলআরবি তাদের এ নতুন অ্যালবামের চারটি গান পরিবেশন করেন। স্পর্শ অ্যালবামে গান রয়েছে ১০টি। স্পর্শ, ঝড়, সাবিত্রী রায়, তুমি নই, আষাঢ়-শ্রাবণ, হেলেনা, বেদনা, কেন দূরে গিয়ে, যেতে পথে, পিছু ডাকে শিরোনামের এ গানগুলো লিখেছেন সাজ্জাদ হোসাইন। সুর করেছেন আইয়ুব বাচ্চু। স্পর্শ এবং অন্যান্য প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, স্পর্শের রেকর্ডিং শুরু হয় আজ থেকে দেড় বছর আগে। একটি গান, দুটি গান, তিনটি গান করে বেশকিছু গান রেকডিং হয় শুরুর দিকে। এলআরবি ধরেই নিয়েছিল নিয়ম মাফিক রেকর্ডিং শেষ করার পরে স্পর্শ বাজারজাত করা যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব পেয়ে বসে এলআরবির সদস্যদের মনে যে, আদৌ এ ধরনের লাউড মিউজিক ওই মুহূর্তে রিমিক্সের ছড়াছড়ি এবং একই ঢং-এর গান-বাজনার ভিড়ে এবং গতানুগতিক বাজারজাতকরণের পদ্ধতিতে এ গানগুলো কতোটুকু পৌছাবে শ্রোতা-বন্ধুদের কানে? তাই এলআরবি তখন তড়িঘড়ি করে অ্যালবাম বের করার ইদুর দৌড়ে যাওয়া থেকে বিরত থেকেছে। ওই বিরতিতে সাহস যুগিয়েছিল এলআরবির ভক্তরা তাদের অপেক্ষা আর ধৈর্যের পরিচয় দিয়ে। আর ছিল একঝাক তরুণ সাংবাদিক যারা দৃঢ় চিত্তে এলআরবিকে সাহস যুগিয়েছে এ বলে যে, আজ না হয় কাল স্পর্শের ছোয়া সবাই পাবে, নিশ্চিন্তে থাকুন। আজ দিন বদলের এ খেলায় দিন বদলে গেছে, তাদের সবার কথা সত্যি হয়েছে। সত্যের জয় হয়েছে। এলআরবির স্পর্শ এখন সবার মাঝে ছড়িয়ে দেবে আগামী দিনের নতুন গান।
Listen to Bangla Band Music Album Sporsho by LRB Ayub Bachchu at Evergreen Bangla Music: http://music.evergreenbangla.com/music/index.php?action=album&id=477
Bangla Music Tags: Ayub Bachchu, LRB, আইয়ুব বাচ্চু, এলআরবি
hifrienz.com