এবার ঢালিউড কাপাবেন জেমস

Jamesআসবার কালে আসলাম একা/যাইবার কালে যাবো একা/মাঝে মধ্যে মনরে বলি/চক্ষু মেইলা কি দেখলা/মন বলে দুনিয়াদারি - রকমারি এক খেল/পৃথিবীটা মানুষের দুই দিনেরই এক জেল। কবির বকুলের কথায় ও ইমন সাহার সঙ্গীত পরিচালনায় বেশ কদিন আগে ঢাকাই মুভিতে প্রথমবারের মতো প্লেব্যাক করেছিলেন নগর বাউল জেমস। শীর্ষ নায়ক মান্না প্রযোজিত এ মুভিটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। বলিউডের গ্যাং স্টার, ও লামহে এবং মেট্র মুভিতে প্লেব্যাক করে বিশ্ব জুড়ে ঝড় তুললেও ঢাকার মুভিতে এর আগে কখনোই প্লেব্যাক করেননি জেমস। গানটি আগের রেকর্ড করা হলেও জেমস আলোচনায় এসেছেন অন্য কারণে। বলিউডের মেট্র মুভির মতো এবার মান্না প্রযোজিত মনের সঙ্গে যুদ্ধ মুভির ট্রেলরে অভিনয় করবেন জেমস। আজ এফডিসিতে জেমস ও মান্নাকে নিয়ে মুভিটির ট্রেলর নির্মাণ করবেন নির্মাতা সুব্রত। এটি হবে ঢাকাই মুভির ইতিহাসে প্রথম কোনো মুভির এই রকম ট্রেলর নির্মাণ। মুভির টিভি বিজ্ঞাপন এবং রুপালি পর্দার বিজ্ঞাপনে এ ট্রেলরটি ব্যবহৃত হবে। অন্যদিকে প্রযোজক মান্না ইতিমধ্যে তার এবং জেমসের মুুুভি দিয়ে মুভিটির পোস্টার ছেপেছেন। বলিউডে প্লেব্যাক করে বিশ্ব জয় করা জেমস এবার ঘরের ভেতর কেমন করেন সেটা দেখার জন্য সবাই উন্মুখ হয়ে আছে।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms