এবার অভিনয়ে মুহিন
গানের শিল্পীদের নাটক বা সিনেমায় অভিনয় করাটা নতুন ব্যাপার নয়। তবে ক্লোজআপ ওয়ান তারকা মুহিনের অভিনয়ের খবরটা নতুনই বটে। হ্যাঁ, প্রথমবারের মতো নাটকে অভিনয় করছেন মুহিন। ঈদের জন্য নির্মাণাধীন বিটিভির এ এক ঘণ্টার নাটকটির নাম নীল খামের চিঠি। রশিদ নিউটনের রচনা ও মনির হোসেন জীবনের পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মুহিন। বিটিভির নিজস্ব ভবনসহ অন্যান্য লোকেশনে নাটকটির শুটিং চলছে। টানা তিনদিনের শুটিং শেষ হবে আজ। মুহিনের সঙ্গে এ নাটকে আরো অভিনয় করছেন ডি এ তায়েব, লারা লোটাস, শান্তা প্রমুখ। গ্রাম থেকে শহরে আসা এক তরুণকে ঘিরে শুরু হয় নাটকের কাহিনী। তরুণটি তার এক আত্মীয়ের বাসায় ওঠে। ওই বাসার দুই বোন লারা লোটাস ও শান্তা। বড় বোন তরুণটিকে খুব পছন্দ করলেও গ্রাম্য বলে ছোট বোন তাকে একেবারেই সহ্য করতে পারে না। ফলে একের পর এক ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনার মধ্যে মুহিনের সংশ্লিষ্টতা কি, তাকে কিভাবে কোন চরিত্রে দেখা যাবে- তা জানতে আগামী ঈদে বিটিভিতে নাটকটি দেখতে হবে। উল্লেখ্য, বিটিভির এ নাটকটি ছাড়াও আগামী সপ্তাহে চ্যানেল ওয়ানের আরো একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন মুহিন।
Bangla Music Tags: বিটিভি, মুহিনRelated posts
Bangla Music : Incoming search terms

Post Your Comments