এখনো পাঞ্জাবিওয়ালা খুঁজে পাইনি : শিরিন

Posted by Bangla Music on Aug 23rd, 2008 and filed under সাক্ষাত্কার. 178 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

এখনো পাঞ্জাবিওয়ালা খুঁজে পাইনি : শিরিন

গ্রামীণ জীবনের গ্রামীণ প্রকৃতির ছোঁয়া আছে যার কণ্ঠে। তার নতুনত্ব গায়কি ঢং দিয়ে চট্টগ্রামের আঞ্চলিক গান দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। ষাটের দশকের এ গানটি নতুন করে দেশ-বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। এই গান গেয়ে তিনি পেয়েছেন রাতারাতি তারকা খ্যাতি। সম্প্রতি পাঞ্জাবিওয়ালা গানখ্যাত কণ্ঠশিল্পী শিরিন এসেছিলেন যায়যায়দিন চে কাফেতে। তার সঙ্গে কথা বলে লিখেছেন বাবুল হৃদয় ও ছবি তুলেছেন শেখ হাসান।

দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, শুধু কি জ্বালাই দিয়েছে? খ্যাতি দেয়নি?
সত্যি বলতে কি আমি আজ পাঞ্জাবিওয়ালা গানটির জন্যই তারকা। সবাই আমাকে চেনে, আমাকে দেশ-বিদেশে শোয়ের জন্য ডাকে। পাঞ্জাবিওয়ালা শুধু খ্যাতিই দেয়নি আমার জীবনটাকে পুরো বদলে দিয়েছে। আমি কখনো ভাবিনি শিল্পী হবো। বাবা ঘরে গুন গুন করে গান করতেন, তবে কখনো গান করেননি। আমি মোহাম্মদ রফির প্রচুর গান শুনতাম এবং গাওয়ার হুবহু চেষ্টা করতাম। এভাবে গাইতে গাইতে হয়ে গেলাম গায়েন। আমি কোথাও গান শিখিনি।

হাবিবের সঙ্গে পরিচয় হলো কিভাবে?
সঙ্গীতে উচ্চ শিক্ষার জন্য হাবিব এসে ছিলেন ইংল্যান্ডে। তার বাবা ফেরদৌস ওয়াহিদের প্রচণ্ড ভক্ত ছিলাম আমি। সময় করে হাবিবের বাসায় একদিন বেড়াতে যাই। সেখানে ফেরদৌস ওয়াহিদকে একটা ফোক গান শুনাই। হাবিব তখন কিবোর্ডে সুর তুলছিল। গান শুনে সে ছুটে এলো আমাদের কাছে। আমার গানের ভূয়সী প্রশংসা করলেন। তখন থেকে হাবিবের সঙ্গে বন্ধুত্ব হয়। বন্ধুত্ব থেকেই হলো হাবিব ফিচারিং শিরিন আর পাঞ্জাবিওয়ালা।

ইংল্যান্ডে আপনি বাউল কুইন হিসেবে পরিচিত। কিন্তু অ্যালবামে আঞ্চলিক গান গেয়েছেন কেন?
আমার জন্ম যদিও লন্ডনে কিন্তু আমার শিকড় অর্থাৎ আমার মা-বাবা চট্টগ্রামের। মা মৃত্যুর আগে বলেছিলেন তাকে যেন বোয়ালখালির গ্রামের বাড়িতে দাফন করে। মা-বাবা আমাকে লন্ডনে ইংরেজির পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাও শিখিয়েছেন। চট্টগ্রামের আঞ্চলিক গানগুলোর সঙ্গে রয়েছে আমার নাড়ির টান। শেফালী ঘোষ, কল্যাণী ঘোষের গানগুলো ছোটবেলা থেকে মন দিয়ে শুনতাম। তাইতো আমি প্রথম অ্যালবামটি আঞ্চলিক গান দিয়ে শুরু করেছি।

বিদেশে আমাদের গানকে কিভাবে দেখা হয়?
পাঞ্জাবিওয়ালার সুবাদে ইউরোপের সবক’টি স্টেটে আমেরিকা, ইংল্যান্ডে শো করেছি। আমাদের ফোক গান সেখানে খুবই জনপ্রিয়।

বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
নতুন অ্যালবামের কাজ চলছে। এখনো নাম ঠিক হয়নি অ্যালবামটির। বাউল, ভাণ্ডারি ও আঞ্চলিকসহ ৮টি গান থাকবে অ্যালবামে। গানে কণ্ঠ দেয়া শেষ। আশা করছি ঈদে মুক্তি পাবে।

নতুন অ্যালবামে ফুয়াদ মিউজিক করেছেন। হাবিবকে নিলেন না কেন?
হাবিব খুবই ভালো মিউজিক করেন, ফুয়াদও ভালো। দুজনকেই আমার পছন্দ। হাবিব একটা ফ্লেভার দিয়েছে, ফুয়াদ আরেকটা দেবে। তবে পাঞ্জাবিওয়ালার ফ্লেভারটা শ্রোতারা পাবে বলেই আমার বিশ্বাস।

আপনার ফ্যামিলি আপনার গানকে কিভাবে দেখেন?
ভাইবোনরা সবাই পজিটিভভাবে নিলেও বাবা একটু চাপা স্বভাবের। ইদানীং দেখি লুকিয়ে লুকিয়ে বাবা আমার গান শোনেন। সবাইকে বলেন আমার মেয়ে ভালো গান করে।

ব্যক্তি জীবনে পাঞ্জাবিওয়ালা খুঁজে পেয়েছেন?
ব্যক্তি জীবনে পাঞ্জাবিওয়ালা অর্থাৎ লাইফ পার্টনার এখনো খুঁজে পাইনি। কালো, লম্বা, বাবরি চুল, লাল কোর্তা (পাঞ্জাবি) এরকম একজনকেই খুঁজছি!

গান ছাড়া লন্ডনে আর কি করছেন?
আমি একটি স্কুলের বাচ্চাদের ডান্স শেখাচ্ছি।

গান নিয়ে আর কি ভাবনা আছে?
আমি সব ধরনের গান করতে চাই। নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, আধুনিকসহ সব ধরনের গান।

নিজের সম্পর্কে বলুন।
আমার জন্ম লন্ডনে। ওয়েস্ট লন্ডনে থাকি। মাস্টার্সে পড়ছি। আগামীকাল লন্ডনে ফিরে যাচ্ছি। নাড়ির টান কি না জানি না, তবে এ দেশ আমাকে খুব টানে। আমার ইচ্ছা আছে, এ দেশে দুস্থদের জন্য সামর্থ্য অনুযায়ী কিছু একটা করবো।

সূত্রঃ যায়যায়দিন।

Tags: , , ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

শিরিন (1) - চট্টগ্রামের আঞ্চলিক গান (1) -
Advertisement