এক বছরের ছুটি নিচ্ছেন সালমা
নিজের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য গানচিলের কাছে এক বছরের ছুটি চেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। সামনেই সালমার এসএসসি পরীক্ষা। তাই প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দরকার। আর সে কারণেই এক বছরের জন্য নিজের ব্যস্ততা কিছুটা কমাতে চাইছেন। কিন্তু এর মধ্যেই গুজব রটেছে সালমা নাকি দেশ ছেড়ে স্থায়ীভাবে লন্ডনে পাড়ি জমাচ্ছেন। তবে সালমা এ বিষয়টি পুরোপুরি অস্বীকার করে পড়াশোনার জন্য ছুটি চাওয়ার কথা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন যে দেশে আমার জন্ম, যে দেশের মানুষের ভোটে আমি তারকা হয়েছি, সে দেশ ছেড়ে আমি কেন বিদেশ যাবো? আমি শুধু আমার পড়াশোনার জন্য কিছুটা সময় চেয়েছি। এ সুযোগে কেউ কেউ আমার নামে এসব গুজব ছড়াচ্ছে। এগুলো সবই ডাহা মিথ্যা। ছুটি চাইলেও ফাকে ফাকে অ্যালবামের কাজ ঠিকই করছেন সালমা। সব ঠিক থাকলে আগামী পহেলা বৈশাখেই তার নতুন অ্যালবাম বাজারে আসবে বলে জানান তিনি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: সালমা আক্তার
Post Your Comments