একসঙ্গে বাপ্পা ও খালিদ
খালিদ ও বাপ্পা মজুমদার দুই ধরনের গান করেন। বাজারে এ দুজনের গানেরই চাহিদা আছে। তাঁদের নতুন গানের অ্যালবামের প্রতি বেশি আগ্রহ তরুণ শ্রোতাদের। এবার এই দুই শিল্পীকে একই অ্যালবামে এনেছে সাউন্ডটেক। তাঁদের এই নতুন দ্বৈত অ্যালবামের নাম বোলো না বিদায়। অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন শফিক তুহিন। গানগুলোর সুরও তিনিই করেছেন।
শফিক তুহিন বলেন, ‘তাঁদের গানের আলাদা শ্রোতা আছে। তাঁরা সচরাচর যে ধরনের গান করেন, এখানে তেমন গানই করেছি। তাই আমি তাঁদের একক কিংবা ব্যান্ড অ্যালবামের মতো নতুনটির সাফল্যের ব্যাপারেও আশাবাদী।’
সূত্রঃ দৈনিক প্রথম আলো।
Bangla Music Tags: Bappa Majumdar, khalid, খালিদ, বাপ্পা মজুমদার
Post Your Comments