একসঙ্গে অভিনয় করছেন কবি আসাদ চৌধুরী ও পথিক নবী

Asad Chowdhuryপ্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন কবি আসাদ চৌধুরী ও কণ্ঠশিল্পী পথিক নবী। আজিজ মার্কেট শাহবাগ ঢাকা ১০০০ নামে নাটকটিতে তারা দুজন ছাড়াও প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ভাস্কর শিল্পী রাসা, কবি আসলাম সানী, বাপ্পী আশরাফ, তারেক মাহামুদ, শফিকুর রাহী, অরূপ রাহী, সঞ্জীব পুরোহিত, হাসান মাসুদ, সোহেল খান, মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, দিতি, ফারাহ রুমা প্রমুখ।

নাটকটির কাহিনী গড়ে উঠেছে শাহবাগ আজিজ সুপার মার্কেটকে কেন্দ্র করে। দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতির একটি পরিচিত নাম শাহবাগ। দিনের পর দিন এ শাহবাগ নবীন-প্রবীণ সৃজনশীল মানুষদের প্রাত্যহিক আড্ডাস্থল। এ আড্ডা ছড়িয়ে পড়ে চারুকলা মোল্লার দোকান, টিএসসি হাকিম চত্বর, পিজির মোড় ও আজিজ মার্কেটে। আজিজ মার্কেট বইয়ের জন্য সুপরিচিত। আজিজ মার্কেট শাহবাগ ঢাকা ১০০০ নাটকটি রচনা ও পরিচালনা করবেন শাখাওয়াত আল মাসুম। নাটকটি মার্চের প্রথম সপ্তাহ থেকে একুশে টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    bangla Natok (96) - natok (6) - bangla natok download (4) - Bangla Natok (3) - download bangla natok (3) - bangla kobi (2) - evergreen bangla natok (1) - asad chowdhury (1) - kobi asad chowdhury (1) - pathik nabi natok (1) - kobi (1) - bangla natok download (1) - pathik nabi download bangla mp3 (1) - songs of pagla hawa james and pathik nabi (1) - pathik nabi songs (1) - bangla natok. (1) - free downlode bangla natok (1) - natok download (1) - natok bangla (1) - pagla haoya bengali song (1) - free bangla natok (1) - bangla music downlode (1) - pagla(james).mp3 (1) - "Free Bangla natok" (1) - free bangla natok download (1) -