উপস্থাপক কৃষ্ণকলি
‘বাউলদর্শনটা আমার খুব পছন্দের। বাউলদের সঙ্গে কথা বলতে, কাছ থেকে তাঁদের গান শুনতে ভালো লাগে। অনেক বাউলশিল্পীকেই আমি চিনি, তবে সবাইকে তো চিনি না। হয়তো নাম শুনেছি, তাঁদের কাজের কথা জেনেছি, কিন্তু এই মানুষগুলোকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর পেতে কার না ভালো লাগে। তাই তো এই অনুষ্ঠানটি করছি।’ বললেন কৃষ্ণকলি ইসলাম।
সংগীতশিল্পী কৃষ্ণকলি এবার বাউলদর্শন ও বাউলদের জীবন নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটির নাম নিজেরে খুঁজিয়া ফিরি। এটি একুশে টিভির একটি ধারাবাহিক অনুষ্ঠান। তবে প্রথম পর্ব প্রচারিত হবে ঈদের পরদিন। এটি প্রযোজনা করছেন হাসিবুর রেজা কল্লোল।
কৃষ্ণকলি জানান, প্রথম পর্বটি তৈরি হচ্ছে মমতাজকে নিয়ে। এখানে মমতাজ কথা বলবেন শিল্পী হিসেবে বিভাজন ও তাঁর দর্শন নিয়ে। শোনাবেন নিজের পছন্দের কিছু গান। এরই মধ্যে এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন আকলিমা, শফি মন্ডল ও হূমায়ুন সাধু।
অতিথিদের গানের পাশাপাশি থাকবে কৃষ্ণকলির নিজের গানও।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১১, ২০০৮
Bangla Music Tags: কৃষ্ণকলি, মমতাজRelated posts
Bangla Music : Incoming search terms
- bangla (1) - download closeup songs (1) -

Post Your Comments