Please Donate

Other Links

ঈদে আসছে বালাম-টু

ঈদকে ঘিরে দ্বিতীয় একক অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন বালাম। অ্যালবামের সম্ভাব্য নাম হিসেবে এখন পর্যন্ত নির্ধারিত রয়েছে বালাম-টু। গতানুগতিক ধারা ভেঙে নিজের নামেই প্রথম অ্যালবামের নাম রেখেছিলেন তিনি। সে ধারাবাহিকতায়ই দ্বিতীয় অ্যালবামের নামকরণ করা হয়েছে বালাম-টু। বালাম-টু অ্যালবামে ৮টি গান ও ১টি ইনস্ট্রুমেন্টাল থাকবে বলে জানালেন বালাম। এরই মধ্যে ৫টি গানের মিউজিক ট্র্যাক সম্পন্ন হয়েছে। বাকি গানগুলোর সুর করা হলেও এখনো মিউজিক করা হয়নি। তবে শিগগিরই গানগুলোর মিউজিক করা শুরু করবেন বলে জানালেন বালাম। এবারের অ্যালবামের গানগুলো লিখেছেন পাপিয়া আক্তার রুমি, টি আই অন্তর ও মোহাম্মদ শহিদুল ইসলাম। গানগুলো কেমন হচ্ছে জানতে চাইলে বালাম বলেন, প্রথম অ্যালবামের পর আমার কাছে শ্রোতাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তাদের প্রত্যাশার প্রতি সম্মান রেখেই এ অ্যালবামের গানগুলো করছি। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    বালাম (6) -