ঈদে আসছে বাপ্পার সূর্যস্নানে চলো

Posted by Bangla Music on Nov 16th, 2008 and filed under Features. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

ঈদে আসছে বাপ্পার সূর্যস্নানে চলো

Bappa Majumdar - Bangla Music

সূর্যস্নানে চলো/পদ্মপাতার জল অঙ্গে মেখে/আজকে সখী সূর্যস্নানে চলো… প্রেমিক মনের আড়াল খোঁজার আহ্বান নিয়ে লেখা এ গানটি দিয়ে নামকরণ করা হয়েছে বাপ্পা মজুমদারের পরবর্তী একক অ্যালবাম সূর্যস্নানে চলো। কোরবানির ঈদ উপলক্ষে অগ্নিবীণার ব্যানারে মুক্তি পাচ্ছে অ্যালবামটি। ১০টি রোমান্টিক গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। প্রয়াত সঞ্জীব চৌধুরীর লিখে যাওয়া একটি গান স্থান পাচ্ছে এ অ্যালবামে। বাকি গানগুলো লিখেছেন রাসেল ও’নীল, শাহান কবন্ধ, রানা, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, আনোয়ার হোসাইন ও বিপ্লব সিকদার। গানগুলো প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, আমি বলবো না যে, অনেক সময় নিয়ে, অনেক যত্ন নিয়ে একেবারে ভিন্ন ধারার কিছু গান করেছি এ অ্যালবামে। আমি সচরাচর যে ধরনের গান করি, এবারো সেই ধরনের গানই করেছি। তবে কম্পোজিশনে নিজেকে সময় উপযোগী করার চেষ্টা করেছি এবং সাউন্ডের ক্ষেত্রে যত্ন নিয়েছি। বেশিরভাগ গানই রোমান্টিক ধারার। টাইটেল গানে একটা কলিং আছে, রোদের গল্প গানটিতে ফিরে আসার প্রতিশ্রুতি, চন্দ্রবিন্দু গানটি সেমি-ক্লাসিক্যাল।

সূত্রঃ যায়যায়দিন, নভেম্বর ১৭, ২০০৮

Tags: , , ,

Related News:

Leave a Reply

Advertisement